1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা

নতুন নেতৃত্বে কুমিল্লা মিডিয়া ফোরাম

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ২২৪ বার দেখা হয়েছে
  • কুমিল্লা প্রতিনিধি

পেশাগত মানোন্নয়ন ও সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিদ্যমান রাখার লক্ষ্যে প্রতিষ্ঠিত কুমিল্লা মিডিয়া ফোরামের আগামি এক বছর মেয়াদের নতুন কমিটি গঠন করা হয়েছে।

নেতৃত্বের পালাবদলের ধারাবাহিকতা সৃষ্টির লক্ষ্যে রবিবার (৩০ জুন) রাত আটটায় কুমিল্লা নগরীর কান্দিরপাড় সুরভী ম্যানসনে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সর্বসম্মতিক্রমে ১৩ সদস্য ও ৪জন উপদেষ্টা নিয়ে এ কমিটি গঠন করা হয়। গঠিত কমিটি ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত দায়িত্ব পালন করবে।

কমিটির নতুন নেতৃত্বে রয়েছেন- সভাপতি এম ফিরোজ মিয়া (ভোরের কাগজ), সহসভাপতি আরিফুর রহমান মজুমদার (বাংলা টিভি), সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিকুর রহমান (দৈনিক কালবেলা), সহসাধারণ সম্পাদক জাহিদ পাটোয়ারি (জাগো নিউজ২৪), সাংগঠনিক সম্পাদক জহিরুল হক বাবু (দৈনিক আমাদের কুমিল্লা), অর্থ সম্পাদক ফজলুল হক জয় (দৈনিক নবচেতনা ও রূপসী বাংলা), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আরিফ আজগর (ঢাকা পোষ্ট), দপ্তর সম্পাদক নেকবর হোসেন (দৈনিক আজকের জীবন)।

নির্বাহী সদস্যপদে রয়েছেন- সাদিক হোসেন মামুন (দৈনিক ইনকিলাব), কাজী এনামুল হক ফারুক (৭১ টেলিভিশন), হুমায়ুন কবির জীবন (নিউজ২৪), মো. আবদুল আলীম খান (দৈনিক রূপসী বাংলা) ও আহসান হাবীব পাখি (আনন্দ টেলিভিশন)।

উপদেষ্টা পদে রয়েছেন- এম সাদেক (প্রথম আলো), মোহাম্মদ মাসুদ মজুমদার (যায়যায়দিন), মো. সাইফুল ইসলাম (নয়াদিগন্ত) ও মাসুদ রানা জুয়েল (প্রথম আলো)।

কুমিল্লা মিডিয়া ফোরামের নতুন নেতৃত্বকে ফুল দিয়ে বরণ করে দায়িত্ব হস্তান্তর করেন সংগঠনের বিদায়ী সভাপতি সাদিক হোসেন মামুন ও বিদায়ী সাধারণ সম্পাদক হুমায়ুন কবির জীবন। কমিটি ঘোষণার শেষ পর্যায়ে কেট কেক সাদিক হোসেন মামুন ও মাসুদ রানা জুয়েলের জন্মদিন উদযাপন করেন নতুন কমিটির সদস্যরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা