1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা

নতুন নির্বাচন কমিশনের প্রথম নির্বাচন হবে (কুসিক)

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৮ মার্চ, ২০২২
  • ৩১০ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধিঃ

নতুন নির্বাচন কমিশনের প্রথম নির্বাচন হবে কুমিল্লা সিটি করপোরেশনে (কুসিক) নির্বাচন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশনের (ইসি) অধীনে কুমিল্লা সিটি করপোরেশনে (কুসিক) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় আগমী ১৬ মে’র মধ্যে এই সিটিতে নির্বাচন আয়োজন করতে হবে।ইসি সূত্রে জানাযায়, ২০১৭ সালের ৩০ মার্চ সর্বশেষ কুমিল্লা সিটি করপোরেশেনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিলো। নির্বাচিত করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল ওই বছরের ১৭ মে। আইন অনুযায়ী- প্রথম সভা থেকে পরবর্তী পাঁচ বছর হয় নির্বাচিত করপোরেশনের মেয়াদ। এজন্য কুমিল্লা সিটির মেয়াদ শেষ হবে চলতি বছরের ১৬ মে। আর ভোটগ্রহণ করতে হয়, মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে। এ হিসেবে গত বছর ১৬ নভেম্বর থেকে এই সিটির নির্বাচনের সময় গণনা শুরু হয়ে গেছে। এজন্য ১৬ মে’র মধ্যে অবশ্যই নির্বাচনের আয়োজন করতে হবে।কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন বিষয়ে ইতিমধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছে মতামত জানতে চেয়েছে ইসি। মন্ত্রণালয় কোনো আপত্তি না জানালে চলতি মাসের শেষের দিকেই এই সিটির তফসিল ঘোষণা হতে পারে।এ বিষয়ে নির্বাচন কমিশনের যুগ্মসচিব ফরহাদ আহম্মদ খান বলেন, কুমিল্লা সিটির সীমানা জটিলতা নিরসনে হাইকোর্ট রিট হয়েছিল। এ নিয়ে আইনি জটিলতা এখনো রয়ে গেছে। এজন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়েছে। তারা মতামত দিলেই আমরা তফসিলের প্রস্তুতি নেব।২০১৭ সালের নির্বাচনে বিএনপি নেতা মনিরুল হক সাক্কু দ্বিতীয়বারের মতো কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছিলেন। ওই সময় ভোট হয়েছিল ১০৩টি কেন্দ্রে। মোট ভোটার ছিলেন ২ লাখ ৭ হাজার ৫৬৬ জন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা