1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৫ ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক

নগরীর মুরগির ওজন ও দাম নিয়ে অনিয়ম থাকায় ১১ দোকানিকে জরিমানা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ২৭৪ বার দেখা হয়েছে
  • কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় ক্রয় ভাউচার সংরক্ষণ না করা, ক্রয় ভাউচারে গড়মিল পাওয়া, ইচ্ছেমাফিক দামে মুরগী বিক্রি এবং মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না করায় ১১টি মুরগি দোকানকে ৭২ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গত তিন দিন নগরীতে এই অভিযান পরিচালনা করা হয়। সম্প্রতি কুমিল্লার বাজারে বয়লার, লেয়ার, সোনালী ও দেশি মুরগির মাত্রাতিরিক্ত দাম বৃদ্ধির কারণে ক্রেতাদের নাগালের বাইরে চলে যায় মুরগির দাম।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা থেকে জানানো হয়,সোমবার কুমিল্লা নগরীর রানীর বাজার ও টমছম ব্রিজ বাজার এলাকার মুরগীসহ নিত্যপণ্যের বাজারে তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় পরিমাপক যন্ত্রে কারচূপি করায় নূর ব্রয়লার হাউজকে ২ হাজার টাকা জরিমানা করা হয় ও পরিমাপক যন্ত্রটি জব্দ করা হয়। দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করায় ইয়াছিনের মাংসের দোকানকে ১ হাজার টাকা, একই অভিযোগে কুদ্দুছের মাংসের দোকানকে ১ হাজার টাকা এবং বিসমিল্লাহ স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার মোট ৪ প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এ নিয়ে গত তিন দিনের অভিযানে নগরীর ১১টি মুরগীর দোকানকে ৭২ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া অভিযানে মাছের বাজারে ওজন পরিমাপক যন্ত্র যাচাই করা হয় এবং মাছে অপদ্রব্য মেশানো হচ্ছে কিনা দেখা হয়। মাংসের দোকানে মূল্য তালিকা প্রদর্শন করা আছে কিনা যাচাই করা হয় এবং খাসি বলে ছাগীর মাংস দেওয়া হচ্ছে কিনা তদারকি করা হয়। তদারকি অভিযানের সময় আসন্ন পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে ন্যায্যমূল্যে মাংসসহ নিত্যপণ্য বিক্রি করতে হ্যান্ড মাইকের মাধ্যমে সচেতন করা হয়। সহকারী পরিচালক মো: আছাদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর ইসরাইল উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর একে আজাদ এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৫ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহদেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক