1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল দেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা দেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার

দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরতে ব্যর্থ সরকার : নাগরিক ঐক্য

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩১ মার্চ, ২০২১
  • ৭১৩ বার দেখা হয়েছে

স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীতে গুলি করে মানুষ হত্যা, মানুষের ভোটাধিকার ও রাজনৈতিক অধিকার হরণ, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল চেয়ে এবং দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে নাগরিক ঐক্য।

মানববন্ধনে বক্তারা গুলি করে মানুষ হত্যার প্রতিবাদ জানান। দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরতে ব্যর্থ সরকারের পদত্যাগ দাবি করেন। এ সময় মানববন্ধনে বক্তব্য দেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সমন্বয়ক শহীদুল্লাহ্ কায়সার, কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোমিনুল ইসলাম, সাকিব আলী, আবু তালেব দেওয়ান, এস এম এ কবীর হাসান, সাকিব আনোয়ার প্রমুখ। তবে অসুস্থতার কারণে অনুষ্ঠানে অংশ নিতে পারেননি অনুষ্ঠানের প্রধান অতিথি নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

মানববন্ধনে শহীদুল্লাহ্ কায়সার বলেন, সরকার সকল ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে। তারা মহান স্বাধীনতার ৫০ বছরে দেশকে লাশ উপহার দিয়েছে। এভাবে চলতে পারে না। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম লাগামহীনভাবে বেড়ে চলেছে। বাজার নিয়ন্ত্রণে তারা ব্যর্থ। কারণ এইসব সিন্ডিকেট তো চলেই সরকারি দলের লোকদের দিয়ে।

বীর মুক্তিযোদ্ধা মোমিনুল ইসলাম তার বক্তৃতায় বলেন, এই সরকারকে অপসারণ করা না হলে জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে না। স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন হবে না। ৫০ বছরে স্বাধীনতার কোন স্বপ্নই বাস্তবায়িত হয়নি। সকল বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে এই অবৈধ সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলদেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানাদেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালাকুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার