1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল দেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা দেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার দেবীদ্বারে হানি ট্র‍্যাপ খ‍্যাত,লেডি ডন লাইলি মাদক বিক্রয়কালে গ্রেফতার দেবীদ্বারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি,চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার

দেশ সেরা মাধ্যমিক শিক্ষা অফিসার হলেন দেবীদ্বারের সফিউল আলম

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২২ মে, ২০২৪
  • ১২১৬ বার দেখা হয়েছে
  • এ আর আহমেদ হোসাইন

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা অফিসার হলেন দেবীদ্বার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.সফিউল আলম তালুকদার। গত ২১ মে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ ঢাকায় অনুষ্ঠিত জাতীয় পার্যায়ের প্রতিযোগিতায় তিনি শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা অফিসার নির্বাচিত হন।
সফিউল আলম তালুকদার এ বছর গত ৬ মে কুমিল্লা জেলায় ও ১২ মে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা অফিসার নির্বাচিত হওয়ার মধ্যদিয়ে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহন করেন। তার শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, প্রশাসনিক ও আইসিটিতে দক্ষতা, কারিকুলাম বাস্তবায়ন এবং এসডিজি ৪ এর লক্ষ্য অর্জনে গুণগত শিক্ষা উদ্ভাবনী, সৃজনশীল উদ্যোগ, ডিজিটাল সিস্টেমে প্রতিষ্ঠান পরিদর্শন ও অন্যান্য দক্ষতার ভিত্তিতে তিনি জাতীয় পর্যায়ে এ স্বীকৃতি পান। এর আগে তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলায় কর্মরত অবস্থায় ২০১৯ সালে এবং ফেনী জেলার পরশুরাম উপজেলায় কর্মরত অবস্থায় ২০২৩ সালে জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতায় জেলা এবং চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা অফিসারের খ্যাতি অর্জন করেছিলেন। মো. সফিউল আলম তালুকদার ২০২৩ সালের ১৬ নভেম্বর দেবীদ্বার উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার হিসাবে যোগদান করেন।

এ ব্যাপারে দেবীদ্বার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সফিউল আলম তালুকদার বলেন, আমাকে শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নির্বাচিত করায় দেবীদ্বার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও মাধ্যমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, আঞ্চলিক পরিচালকের কার্যালয়, চট্টগ্রাম, কুমিল্লা জেলা শিক্ষা অফিস ও উপজেলা প্রশাসন,দেবীদ্বার এবং মাধ্যমিক শিক্ষা পরিবারের বর্তমান ও পূর্ববর্তী কর্মস্থলের সকল কর্মকর্তা, শিক্ষক-কর্মচারী যারা আমাকে সর্বদা আমার কাজে সহযোগিতা করেছেন তাদের সকলকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। এ অর্জন নিজ দাপ্তরিক দায়িত্ব পালনে আমাকে নিঃসন্দেহে আরো বেশি উৎসাহিত করবে। ভবিষ্যতে যেন সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে কর্মক্ষেত্রে আরো ভালো করতে পারি সে জন্য সকলের নিকট দোয়া প্রার্থী ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলদেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানাদেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালাকুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তারদেবীদ্বারে হানি ট্র‍্যাপ খ‍্যাত,লেডি ডন লাইলি মাদক বিক্রয়কালে গ্রেফতারদেবীদ্বারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালিদেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি,চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার