1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল দেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা

দেবীদ্বারে ৪ হাজার কৃষক পেল বিনামূল‍্যে বীজ-সার-কৃষি যন্ত্রপাতি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ২১৫ বার দেখা হয়েছে
দেবীদ্বারে ৪ হাজার কৃষক পেল বিনামূল‍্যে বীজ-সার-কৃষি যন্ত্রপাতি
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • এ আর আহমেদ হোসাইন

কুমিল্লার দেবীদ্বারে চার সহস্রাধিক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি যন্ত্রপাতি বিতরণের মাধ্যমে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) বিকেলে উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত ওই বীজ, সার কার্যক্রমের উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা ওই অনুষ্ঠানের উদ্বোধন করেন। ৪ হাজার ৩০৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিতরণকৃত সামগ্রীর মধ‍্যে রয়েছে পেঁয়াজ বীজ (এন ৫৩ জাত), মরিচ বীজ (হাইব্রিড) রোপা আমন ধান বীজ (উফশী), গ্রীঁষ্মকালীন শাকসবজির বীজ (উফশী ও হাইব্রিড ), পেঁজের এয়ার ফ্লো মেশিন, গাছের চারা ও কলম, লেবুর চারা এবং ১০ মেট্রিক টন রাসায়নিক ও জৈব সার। এই প্রণোদনা কর্মসূচির মাধ্যমে এলাকার কৃষকেরা উন্নত জাতের বীজ ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ পাবেন, যা স্থানীয় কৃষি উৎপাদন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রনোদনা বিতরণকালে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ বানিন রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ প্রশাসক অশোক বিক্রম চাকমা। অন‍্যান‍্যের মধ‍্যে উপস্থিত ছিলেনইতিরিক্ত কৃষি কর্মকর্তা মো.শাহীন আলম, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. ফখরুল ইসলাম, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার প্রমূখ।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ বানিন রায় কৃষকদের প্রণোদনার সার, বীজ ও চারা বিতরণের সময় আধুনিক ও লাভজনক কৃষি প্রযুক্তির ব্যবহারের ওপর জোর দেওয়ার পরামর্শ দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ প্রশাসক অশোক বিক্রম চাকমা কৃষকদের উদ্দেশ‍্যে বলেন, আজকে বিনামূল্যে বিতরণকৃত এ বীজ, সার, চারা সঠিক ভাবে রোপন ও সেবা কার্যক্রম পরিচালনা করতে হবে। আমাদের খাদ‍্য ঘাটতি পুরনে কৃষকদের ভূমিকা অনস্বীকার্য। কৃষি উৎপাদন ব্যয় কমিয়ে অধিক ফলন ও লাভ নিশ্চিত করতে কৃষকদের আধুনিক প্রযুক্তি, পরিবেশবান্ধব পদ্ধতি ও উন্নত কৃষি যন্ত্রপাতি ব্যবহারের পরামর্শ দেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলদেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা