1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় ফেলে যাওয়া পাকিস্তানি শিশুকে পরিবারের কাছে হস্তান্তর কুমিল্লা রেস্টুরেন্টে বাচ্চা রেখে চলে গেল বিদেশি পরিবার দেবীদ্বারে হাজী পুনর্মিলনী ও মতবিনিময় সভা এক কবরস্থানে চিরনিদ্রায় মা ও তিন মেয়ে, অশ্রুসিক্ত হোমনা কুমিল্লা নগরীতে স্কুলছাত্র গুলিবিদ্ধ: ১২ জনের বিরুদ্ধে মামলা কুমিল্লায় স্কুলের টিফিন বিরতিতে বের হয়ে গুলিবিদ্ধ ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী কুমিল্লায় ট্রেনে অভিযানে ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ দেবীদ্বারে শিক্ষার্থীকে দিয়ে এসএসসি খাতা মূল্যায়নে অভিযোগ, ভিডিও ভাইরাল কুমিল্লা শিক্ষা বোর্ডের নতুন সচিব ও কলেজ পরিদর্শক হলেন ভিক্টোরিয়া কলেজের দুই অধ্যাপক দেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

দেবীদ্বারে হাজী পুনর্মিলনী ও মতবিনিময় সভা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৪১ বার দেখা হয়েছে
দেবীদ্বারে হাজী পুনর্মিলনী ও মতবিনিময় সভা
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • এ আর আহমেদ হোসাইন

কুমিল্লার দেবীদ্বারে হাজীদের পুনর্মিলনী ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭) সকাল ১১ টায় “সিন্দাবাদ ট‍্যুরস এন্ড ট্র‍্যাভেলস” এর উদ‍্যোগে উপজেলা পরিষদ হলরোমে আয়োজিত ওই পুনর্মিলনী ও মত বিনিময় সভায় অনুষ্ঠানের প্রধান অতিথি আড়াইবাড়ি কামিল মাদ্রাসার অধ‍্যক্ষ মো. আমিনুল ইসলাম বলেন, “হজ কেবল একটি সফর নয়, এটি জীবনের সবচেয়ে বড় আত্মশুদ্ধির পরীক্ষা।”
তিনি বলেন, “আপনারা যারা আল্লাহর মেহমান হয়ে পবিত্র মক্কা ও মদিনার মাটি স্পর্শ করে এসেছেন, আপনারা অত্যন্ত সৌভাগ্যবান। তবে হজের আসল সার্থকতা লুকিয়ে আছে হজ-পরবর্তী জীবনে। মক্কা-মদিনার সেই পবিত্রতা, তাকওয়া এবং সুশৃঙ্খল জীবনকে আমাদের বাকি জীবনের প্রতিটি পদক্ষেপে ধরে রাখতে হবে।

“সিন্দাবাদ ট‍্যুরস এন্ড ট্র‍্যাভেলস” এর স্বত্বাধিকার হাজী মো. জামাল হোসেন’র সভাপতিত্বে এবং মাওলানা মো. আবুল হোসাইন’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন আড়াইবাড়ি কামিল মাদ্রাসার অধ‍্যক্ষ মো. আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, অধ্যাপক মো. সহিদুল ইসলাম, অধ‍্যক্ষ মাওলানা মো. মহিউদ্দিন মূন্স, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার।
অন‍্যান‍্যের মধ‍্যে আলোচনায় অংশ নেন মো. ফেরদৌস আহমেদ, সহ অধ‍্যাপক মাওলানা মো. শহিদুল্লাহ ভূঁইয়া, মাওলানা মো. কামাল উদ্দিন মূন্সীসহ আরো অনেকে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি অধ্যাপক মো. সহিদুল ইসলাম বলেন, পুনর্মিলনীর মূল উদ্দেশ্য শুধু স্মৃতিচারণ নয়, বরং নিজেদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করা। আমরা দেবীদ্বারের হাজীরা যেন একে অপরের সুখ-দুঃখে পাশে দাঁড়াতে পারি, সমাজ থেকে অন্যায়-অবিচার দূর করতে ভূমিকা রাখতে পারি এবং একটি আদর্শ সমাজ গঠনে নেতৃত্ব দিতে পারি—আজকের এই দিনে এটাই হোক আমাদের অঙ্গীকার।
অনুষ্ঠানের সভাপতি “সিন্দাবাদ ট‍্যুরস এন্ড ট্র‍্যাভেলস” এর স্বত্বাধিকার হাজী মো. জামাল হোসেন বলেন, আজকের এই বরকতময় ও আনন্দঘন পরিবেশে আমি মহান রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। যিনি আমাদের সবাইকে পবিত্র হজের স্মৃতি রোমন্থন এবং একে অপরের সাথে দ্বীনি মহব্বতে মিলিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লায় ফেলে যাওয়া পাকিস্তানি শিশুকে পরিবারের কাছে হস্তান্তরকুমিল্লা রেস্টুরেন্টে বাচ্চা রেখে চলে গেল বিদেশি পরিবারদেবীদ্বারে হাজী পুনর্মিলনী ও মতবিনিময় সভাএক কবরস্থানে চিরনিদ্রায় মা ও তিন মেয়ে, অশ্রুসিক্ত হোমনাকুমিল্লা নগরীতে স্কুলছাত্র গুলিবিদ্ধ: ১২ জনের বিরুদ্ধে মামলাকুমিল্লায় স্কুলের টিফিন বিরতিতে বের হয়ে গুলিবিদ্ধ ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকুমিল্লায় ট্রেনে অভিযানে ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দদেবীদ্বারে শিক্ষার্থীকে দিয়ে এসএসসি খাতা মূল্যায়নে অভিযোগ, ভিডিও ভাইরালকুমিল্লা শিক্ষা বোর্ডের নতুন সচিব ও কলেজ পরিদর্শক হলেন ভিক্টোরিয়া কলেজের দুই অধ্যাপকদেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানা