1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা

দেবীদ্বারে সড়ক দূর্ঘটনায় এনজিও কর্মী নিহত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ৪১৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার এলাকায় সড়ক দূর্ঘটনায় এক এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার বিকেল ৫টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার পৌর এলাকার চাপানগর বালুর মাঠ সংলগ্নে ব্রাক্ষণবাড়িয়াগামী প্রাণ কোম্পানীর একটি কাভার্টভ্যান (নং- ঢাকা মেট্রো- উ-১২-০২০০), কোম্পানীগঞ্জগামী বাইসাইকেল আরোহী এক এনজিও কর্মীকে পেছন থেকে চাপা দিলে কাভার্টভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

নিহত বাইসাইকেল আরোহী এনজিও কর্মী আজহারুল ইসলাম (২৩) নেত্রকোনা জেলার কালিয়াজুড়ি উপজেলার মেহেন্দীপুর গ্রামের লিটন চৌধূরীর ছেলে। সে দেবীদ্বার থানাগেইট এলাকায় বেসরকারী প্রতিষ্ঠান আর,আর,এফ নামে একটি ক্ষুদ্রঋণ সংস্থায় কর্মরত ছিলেন। ঘটনার সময় দেবীদ্বার কার্যালয় থেকে কোম্পানীগঞ্জ বাজার থেকে ঋণ আদায়ের জন্য যাওয়ার পথে ওই দূর্ঘটনা ঘটে।

মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মাসুদ আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কাভার্ডভ্যানটি আটক ও লাশ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন। নিহতের স্বজনদের খবর দিয়েছি। তারা আসার পর মামলা দায়ের করা হবে। তিনি বলেন কিছুদিন পূর্বে একই জায়গায় র‌্যাংগস কোম্বানীর এক বিক্রয় প্রতিনিধি (ফেনী জেলার) মারা গেছেন। প্রায়ই এ স্থানটিতে হতাহতের ঘটনা ঘটছে। তা নিয়ে আমাদের ভাবতে হবে এবং এর সমাধান বের করতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা