1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার মায়ের সাথে ডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণগেল শিশুর দেবীদ্বারে এইচএসসি-২০২৬ ফলাফলে প্রথম দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজের দেবীদ্বার বাগমারা আলিম মাদ্রাসার ২১ শিক্ষার্থী,পাস করেনি কেউ দেবীদ্বারে জাতীয় যুব উন্নয়ন দিবসের র‍্যালি,২৫ লাখ টাকার চেক বিতরণ দেবীদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী’র আনন্দ মিছিল ও র‍্যালি দেবীদ্বারে মদপানে ছাত্রদল নেতাসহ দুই যুবকের মৃত্যু শীঘ্রই দেবীদ্বার ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হচ্ছ- উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা দেবীদ্বারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন প্রেস কাউন্সিল চেয়ারম্যানের মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া, বিএমএসএফের ফেসবুক জরিপে আলোচনার ঝড়

দেবীদ্বারে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী নিহত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ৬১৫ বার দেখা হয়েছে

দেবীদ্বার কুমিল্লা প্রতিনিধি

বন্ধুর বিয়ের গায়ে হলুদ অনুষ্ঠান থেকে মোটর সাইকেলে ফেরার পথে প্রাণ গেল অনিক(১৭) নামে এক কিশোরের। এসময় আহত হয় মোটর সাইকেল আরোহী অপর এক বন্ধু আব্দুল মান্নান(১৮)। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ভোরে, কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার পৌর এলাকার বারেরা এলাকায়। নিহত ইয়াফি আবরার অনিক (১৭) উপজেলার ৯নং গুনাইঘর গ্রামের মোঃ শাহ জালাল কবিরাজের ছোট ছেলে। সে দেবীদ্বার পৌর এলাকার বানিয়াপাড়ায় বাবার সাথে ভাড়া বাসায় থাকত। মা’ মারা যায় ৭ মাস পূর্বে। অনিক দেবীদ্বার আরপি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করার পর কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হয়েছিল। দুর্ঘটনায় আহত মান্নান জানায়, তাদের এক বন্ধুর বিয়ের গায়ে হলুদ অনুষ্ঠান বারেরার একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে সকল বন্ধুরা রারেরা মোল্লা বাড়ি হয়ে চলে যায়। কিন্তু অনিক ও সে (মান্নান) আরওয়ানফাইভ মোটরসাইকেলটি নিয়ে ভিড়াল্লা হয়ে রওনা হয়। বৃষ্টি থাকায় অতিরিক্ত গতিতে গাড়ি চালাতে অনিককে নিষেধ করেন সে (মান্নান)। ভিড়াল্লা রাস্তা থেকে মহাসড়ক হয়ে দেবীদ্বার আসার পথে অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলটি সড়ক থেকে জমিতে পড়ে যায়।
মান্নান পেছনে থাকায় সে ছিটকে রাস্তার নিচে ও অনিক ছিটকে পড়েন সড়কের উপর, এসময় সিলেট থেকে কুমিল্লামুখী একটি দ্রুতগামী মালবাহী ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় অনিক। মা’ হারা পরিবারের ছোট ছেলেকে হারিয়ে শোকে কাতর অনিকের বাবা শাহ জালাল কবিরাজ জানান, বন্ধুর মোটরসাইকেল নিয়ে আরেক বন্ধুর বিয়ের গায়ে হলুদ অনুষ্ঠানে অংশগ্রহণ করে ফেরার পথে বৃষ্টিতে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত হওয়ার খবর পেয়েছি। এ বিষয়ে মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ(ওসি) মঞ্জুর আফসার বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টায় জানান,এ বিষয়ে আমাদের কেউ অবহীত করেননি, এমনকি থানা পুিলশের পক্ষ থেকেও কেউ জানাননি। দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ(ওসি) বলেন, সড়ক দূর্ঘটনার বিষয়টি বিকেলে এক সাংবাদিক ফোনে জানিয়েছিল, যেহেতু ঘটনাটি হাইওয়ে সেহেতু বিষয়টি হাইওয়ে পুলিশই ব্যবস্থা নেবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার মায়ের সাথে ডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণগেল শিশুরদেবীদ্বারে এইচএসসি-২০২৬ ফলাফলে প্রথম দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজেরদেবীদ্বার বাগমারা আলিম মাদ্রাসার ২১ শিক্ষার্থী,পাস করেনি কেউদেবীদ্বারে জাতীয় যুব উন্নয়ন দিবসের র‍্যালি,২৫ লাখ টাকার চেক বিতরণদেবীদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী’র আনন্দ মিছিল ও র‍্যালিদেবীদ্বারে মদপানে ছাত্রদল নেতাসহ দুই যুবকের মৃত্যুশীঘ্রই দেবীদ্বার ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হচ্ছ- উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমাদেবীদ্বারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠনএনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠনপ্রেস কাউন্সিল চেয়ারম্যানের মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া, বিএমএসএফের ফেসবুক জরিপে আলোচনার ঝড়