1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার ১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদ দেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানা হাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুর বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্ত দেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত ২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীর মন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট মঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান

দেবীদ্বারে সড়ক দুর্ঘটনায় ২ আর্জেন্টিনার সমর্থিত নিহত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ২৪৫ বার দেখা হয়েছে

দেবীদ্বার কুমিল্লা প্রতিনিধি

দেবীদ্বারে সড়ক দূর্ঘটনায় ৩ মোটর সাইকেল আরোহী ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ১ নিহত ও কুমেক হাসপাতালে নেয়ার পথে আরো ১জন নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। তবে নিহতদের গায়ে আর্জেন্টিনার জার্সি পড়া ছিলো। অপর মারাত্মক আহত ১জনকে কুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটে রোববার বিকেল ৩টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার নিউমার্কেট এলাকার বানিয়াপাড়া আজগর আলী মূন্সী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা জানান, বুড়িচং উপজেলার নিমসার বাজার থেকে সিলেটগামী একটি মাল বোঝাই (ঢাকা মেট্রো-ট ২২-৯৬৫০নং) দ্রুতগামী ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ওই দূর্ঘটনা ঘটে। এসময় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মোটর সাইকেল চালক আরিফুল ইসলাম(১৭) মারা যায়। পরে অপর আহত ইফরান(১৫) ও জীবন(১৮)কে কুমেক হাসপাতালে নেয়ার পথে ইফরান মারা যায়।
সড়ক দূর্ঘটনায় নিহত আরিফুল ইসলাম(১৭) ব্রাক্ষণপাড়া উপজেলার সিদলাই ইউনিয়নের লাড়–চৌ গ্রামের মুদি মাল ব্যবসায়ি মো. শরিফুল ইসলামের পুত্র। অপর নিহত ইরফান (১৫) দেবীদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের পশ্চিম পোমকাড়া গ্রামের আব্দুল মতিন টেইলারের পুত্র। কুমেক হাসপাতালে ভর্তি দেবীদ্বার উপজেলার মোগসাইর গ্রামের দুলাল চন্দ্র দাসের পুত্র জীবন চন্দ্র দাস(১৮) এর অবস্থাও আশংকাজনক বলে তার স্বজনরা জানিয়েছেন।
জীবন দাস(১৮)কে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।
মোটর সাইকেল আরোহী তিনজনই দেবীদ্বার থেকে বাড়ি ফেরার পথে একটি চলন্ত অটো রিক্সাকে ওভারটেক করে যাওয়ার পথে সিলেট গামী ট্রাকের পেছনের চাকার নিচে চাপা পড়ে এদূর্ঘটনা ঘটে।
মীরপুর হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম জানান, বিকেল ৩টায় দেবীদ্বার সদরে একটি মাল বাহী ট্রাকের চাপায় ৩ মোটর সাইকেল আরোহীর মধ্যে ১ জন ঘটনাস্থলেই নিহত এবং অপর ২ জনকে কুমেক হাসপাতালে নেয়ার পথে আরো একজন নিহত হওয়ার সংবাদ পেয়েছি। ট্রাক চালক থানা পুলিশের হেফাজতে এবং ট্রাকটি আটক করা হয়েছে। এ ব্যপারে মামলা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদদেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানাহাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুরবিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্তদেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীরমন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্টবিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিটমঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান