1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা

দেবীদ্বারে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত, বাসে আগুন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ৫২৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

কুমিল্লায় বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুর দেড়টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার উপজেলার বেগমাবাদ এলাকায় এ দূর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মাসুদ আলম।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লামুখী একটি যাত্রীবাহী সুগন্ধা বাস দেবিদ্বারমুখী মোটরসাইকেলকে চাপা দেয়। এতে চালক রবিউল নিহত হয় এবং অপর আরোহী সজিবকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে বিকেল সাড়ে চারটার দিকে অপর আরোহী সজিব মারা যায়। দুজনেই উপজেলার জাফরগঞ্জ এলাকার মীর গফুর কলেজের শিক্ষার্থী। কলেজ থেকে ক্লাস শেষ করে বাড়ি ফেরার পথে দূর্ঘটনাটি ঘটে। ঘটনার পর স্থানীয়রা কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে। পরে বেলা তিনটার দিকে পুলিশ মহাসড়ক অবরোধ মুক্ত করে।

দেবীদ্বার উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক নাজমুল হাসান বলেন, নিহত রবিউল উপজেলা পৌরসভার চেয়ারম্যান বাড়ির জয়দল মিয়ার ছেলে। এছাড়া সজিব দেবীদ্বার উপজেলার বড় আলমপুর গ্রামের আবুল কাশের ছেলে। তারা দুজনেই বন্ধু ছিলেন।

পুলিশ পরিদর্শক মাসুদ আলম বলেন, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। তারা পলাতক। আমরা আইনি ব্যবস্থা নিচ্ছি। রবিউলের লাশ বাড়িতে পাঠানো হয়েছে আর সজিবের লাশ এখনও হাসপাতালে আছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা