1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল দেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা দেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা

দেবীদ্বারে সিলেকশনে এমপি হয়ে যারা লুটে পুটে খাচ্ছে, বেআইনি রাজ থেকে শ্রীঘই সরে ধাড়াতে হবে- রেজভীউল আহসান মুন্সী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৩০৮ বার দেখা হয়েছে
দেবীদ্বারে সিলেকশনে এমপি হয়ে যারা লুটে পুটে খাচ্ছে, বেআইনি রাজ থেকে শ্রীঘই সরে ধাড়াতে হবে- রেজভীউল আহসান মুন্সী
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • এ আর আহমেদ হোসাইন

কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে দেবীদ্বার উপজেলা ও পৌর বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন করায় আনন্দ মিছিল করেছে দলটির উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সংগঠন।
বৃহস্পতিবার( ১৬) জুলাই বিকাল সাড়ে ৫ টায়, কুমিল্লা জেলা উত্তর বিএনপির নতুন আহবায়ক কমিটি যুগ্ম আহবায়ক ও সাবেক চার বারের সংসদ সদস্য আলহাজ্ব ইন্জিনিয়ার মন্জুরুল আহসান মুন্সীর সন্তান ব্যারিস্টার রেজভীউল আহসান মুন্সী নেতৃত্বে এ আনন্দ মিছিলটি করা হয়। মিছিলটি উপজেলা পরিষদ গেইট থেকে শুরু হয়ে সড়কের প্রধান স্থানগুলি প্রদক্ষিন করে, শেষে সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্যে দিয়ে মিছিলটি শেষ করা হয়। পরে হোটেল ডায়নার সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় নবগঠিত উপজেলা বিএনপির আহবায়ক মো. জসিন উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সভায় বক্তব্য দেন কুমিল্লা জেলা উত্তর বিএনপির নব গঠিত যুগ্ম আহবায়ক ব্যারিস্টার রেজভীউল আহসান মুন্সী। এ সময় তিনি বলেন দেবীদ্বারে বিএনপির কোনো ভাগ ছিলো না একটা পক্ষ মন্জুরুল আহসান মুন্সী কে ছেড়ে দিয়েছিলো আরেকটি পক্ষ মন্জুরুল আহসান মুন্সীর সাথে ছিলো, যারা এ দলের মাঝে ভাগ সৃস্টি করেছেন তারা যদি দলকে ভালোবাসেন ও দেশকে ভালোবাসেন এবং শহিদ জিয়াউর রাহমানের আর্দশে অনুপ্রাণিত হয়ে রাজনৈতিক করেন তাহলে আমি সবাইকে মাফ করে দিলাম এবং সব ভেদাভেদ ভুলে গিয়ে নব গঠিত কমিটিকে সামনে নিয়ে পুনরায় মন্জুরুল আহসান মুন্সীর মত দেবীদ্বারের বিএনপির হাতকে শক্তিশালী করার আহবান করেন। তিনি আরও বলেন আজকে যে দল বা গোষ্ঠি ইলেকশনের নামে দেবীদ্বারে সিলেকশনের মাধ্যমে এমপি হয়ে লুটে পুটে খাচ্ছে তাদের বেআইনি রাজ থেকে দুর্নীতিযুক্ত যে ছেলে খেলা তাদের কে অতি শ্রীঘই সরে ধাড়াতে হবে। পরে তিনি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান করেন। এ সময় আরও উপস্থিত বক্তব্য রাখেন গুলশান থানার সাবেক (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক এম এ আউয়াল। তিনি বলেন দেবীদ্বারে (এনসিপির) এমপি হাসনাত আব্দুল্লাহ যদি দেশের কোথাও প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপির কে নিয়ে যদি অসৌজন্যমূলক বক্তব্য প্রদান করেন তাহলে তাকে কঠোর ভাবে জবাব দেওয়া হবে। এ সময় বক্তারা বলেন- দেবীদ্বার উপজেলা ও পৌর বিএনপির নতুন আহবায়ক কমিটি নিয়ে দলের নেতাকর্মীদের মাঝে উৎসাহ ও আশাবাদ তৈরি হয়েছে। এ আহবায়ক কমিটি নেতৃত্বে দলটির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও তৃণমূলভিত্তিক সংগঠনে পরিনত হবে। এ সময় নতুন কমিটির সবাইকে ত্যাগী, পরিচ্ছন্ন ও পরীক্ষিত নেতা হিসাবে উল্লেখ করেন।
উল্লেখ্য,গত( ১৪ জুলাই) বিকালে কুমিল্লা উত্তর জেলা বিএনপির নবগঠিত আংশিক আহব্বায়ক কমিটির সদস্যরা দেবীদ্বার উপজেলা ও পৌর বিএনপির পূর্বের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ার কারনে নতুন করে দেবীদ্বার উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটির ঘোষণা করেন। এতে মোঃ জসিম উদ্দিনকে আহব্বায়ক ও আবুল কালাম আজাদ’কে সদস্য সচিব করে ১৬ সদস্যর উপজেলা বিএনপি গঠন করা হয়। অন্য দিকে মো. শাহজাহান মোল্লা কে আহবায়ক ও আনোয়ার হোসেন( ভুলু পাঠান) কে সদস্য সচিব করে পৌর বিএনপির ১৫ সদস্যর এ কমিটি করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলদেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানাদেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা