1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা

দেবীদ্বারে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৪ মে, ২০২২
  • ৪৩৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

দেবীদ্বারে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে উপজেলায় কর্মরত সাংবাদিক মহল। শনিবার দুপুরে নিউমার্কেট মুক্তিযুদ্ধা চত্বরে ওই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলার বরকামতা গ্রামের স্বর্নকার পাড়া এলাকায় গত বৃহস্পতিবার বিকেলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন, দৈনিক নতুন সময় ও আমাদের অর্থনীতির জেলা উত্তর
প্রতিনিধি ও (বিএমএসএফ)’র সভাপতি
মোঃ শাহিদুল ইসলাম, মাইটিভির দেবীদ্বার প্রতিনিধি মোঃ সোহেল রানা ও মোঃ ইসহাক।

আহত সাংবাদিকরা জানান – বরকামতা এলাকায় জোরপূর্বক এক বাড়ি দখল করার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সাংবাদিকরা সেখানে ছবি ও ভিডিও ধারণ করতে গেলে দখলবাজরা লাঠিসোটা দিয়ে তাদের বেধড়ক পেটায়।
পরে তাদের স্থানীয়দের সহায়তায় উদ্ধারপূর্বক দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ওই ঘটনায় শুক্রবার বিকেলে হামলায় আহত সাংবাদিক মো.শাহিদুল ইসলাম বাদী হয়ে জাকির হোসেন মেম্বার ও আব্দুর রহমানের নাম উল্লেখ্য পূর্বক আরো অজ্ঞাতনামা ২৫-৩০ জনকে আসামী করে দেবীদ্বার থানায় একটি অভিযোগপত্র দাখিল করেন।

হামলাকারীদে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ওই মানববন্ধনে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক ও লিখক, এবিএম আতিকুর রহমান বাশার,উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সমকাল প্রতিনিধি সৈয়দ খলিলুর রহমান বাবুল,যুগান্তরের মোঃ আক্তার হোসেন,
দৈনিক আজকালের খবর, এ আর আহমেদ হোসাইন, মানব জমিনের মাহমুদুল হাসান, নয়া দিগন্তের ফখরুল ইসলাম সাগর,মানব কন্ঠের মামুনুর রশিদ, আমাদের দেবীদ্বার পত্রিকার ভারপাপ্ত সম্পাদক, এটিএম সাইফুল ইসলাম মাসুম,এসএ টিভির শফিউল আলম রাজীব, এশিয়ান টিভির মোঃ নাছির উদ্দীন, মুক্ত খবরের এ আর রুহুল আমিন হাজারী, সাংবাদিক আরিফুল ইসলাম, বিল্লাল হোসেন, সাইফুল ইসলাম সজীব প্রমুখ

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা