1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলা দেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভা কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত কুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশ কুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩ দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দেবীদ্বারে ক‍্যানসারে আক্রান্ত ৩৮ রোগীদের আর্থিক সহায়তা ও ঔষধি চারা বিতরণ বজ্রপাতে বাবার সামনে মারা গেল ছেলে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিই শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত দেবীদ্বার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি হাসনাত অনুপস্থিত পাঁচ চিকিৎসককে শোকজ

দেবীদ্বারে সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না আলু: দোকানীরা করছে কৌশল

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৬৬ বার দেখা হয়েছে
  • দেবীদ্বার কুমিল্লা প্রতিনিধি

মানুষের নিত্যপ্রয়োজনীয় সাধারণ একটি সবজি হলো আলু। এ আলুর দাম সরকারের নির্ধারিত দামে চেয়ে বেশী দামে বিক্রি করতে দোকানিরা ব্যবহার করছে কৌশল। বুধবার দুপুরে দেবীদ্বার পৌর নিউমার্কেট এলাকার বাজার ঘুরে দেখা যায় দোকানিরা বড় সাইজের আলুগুলো আলাদা করে প্রতি কেজি ৫০ টাকা এবং ছোট সাইজের আলু বিক্রি করছে ৪৫ টাকা ধরে,অথচ সরকারের নির্ধারিত দাম ৩৫-৩৬ টাকা ধরে বিক্রি করছে না আলু ব্যবসায়ীরা আলু। নাম প্রকাশে অনিচ্ছুক এক আলু ব্যবসায়ীর কাছে জানতে চাইলে তিনি বলেন- সরকার থেকে আলুর যে দাম নির্ধারণ করা হয়েছে সে দাম ব্যাবসায়ীদের ক্রয় মূল্যের চেয়ে কম,যার কারনে খুচরা বাজারগুলোতে আলুর মত সবজিও বিক্রি হচ্ছে নানা কৌশলে। আলু ব্যবসায়ী মো.সোহাগ বলেন-৪২ টাকা ধরে প্রতি কেজি আলু কিনে ৪০ টাকা ধরে কিভাবে বিক্রি করবো? এদিকে নিউমার্কেট বাজারে আলু ক্রয়কারী মো.জাকির হোসেন বলেন- ৫০ টাকা ধরে আলু কিনলাম। কিভাবে সামনের দিনগুলো চলবো মাথায় ধরেনা। এদিকে গেল মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো.রায়হানুল ইসলাম বলেন-ভোক্তা অধিকার আইনে ব্যাবসায়ীদের বাড়তি দামে আলু বিক্রি ও ক্রয় করা রশিদ দেখাতে না পারায় দুই আলু বিক্রেতাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। বাজার ঘুরে দেখা যায় অন্যান্য সবজির মধ্যে বেগুন এক কেজি ৬০ টাকা,করলা ৭০ টাকা, ছড়া-৭০ টাকা,গাজর-১২০ টাকা,ছিম-১৩০ টাকা,টমাটো- ৮০ টাকা করে বিক্রি করা হচ্ছে। তবে বুধবার দুপুরে তিনি বলেন আলু,ডিম ও পেয়াজসহ দ্রব্যে মূল্যের দাম সরকারের নির্ধারিত দামের বাইরে যারা বেশী দামে বিক্রি করবে তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলাদেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভাকুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহতকুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশকুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনদেবীদ্বারে ক‍্যানসারে আক্রান্ত ৩৮ রোগীদের আর্থিক সহায়তা ও ঔষধি চারা বিতরণবজ্রপাতে বাবার সামনে মারা গেল ছেলেগ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিই শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিতদেবীদ্বার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি হাসনাত অনুপস্থিত পাঁচ চিকিৎসককে শোকজ