1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ

দেবীদ্বারে রোড টু স্মার্ট বাংলাদেশ:প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ৪৫৬ বার দেখা হয়েছে
  • দেবীদ্বার কুমিল্লা প্রতিনিধি

নির্বাচন পরিচালনা কমিটির নেয়া‘রোড টু স্মার্ট বাংলাদেশ’ বিনীর্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের কর্মকান্ড ও ভবিষ্যৎ পরিকল্পনার বার্তা প্রত্যেক ভোটারের কাছে পৌঁছে দিতে এবং আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে নৌকা মার্কার বিজয় সুনিশ্চিতে প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ নভেম্বর) সকাল ১১টায় দেবীদ্বার ভূইয়া কমিউনিটি সেন্টারে কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের উদ্যোগে ওই কর্মশালার আয়োজন করা হয়।
উক্ত কর্মশালার উদ্ভোধন করে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব রোশন আলী মাষ্টার, প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি মু. রুহুল আমিন,অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন কুমিল্লা-৪ দেবীদ্বার নির্বাচনী এলাকার সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল। আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কুমিল্লা উত্তর জেলার আঞ্চলিক সমন্বয়কারী জয়জিৎ দত্তের সঞ্চালনায় উক্ত প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক ছিলেন,কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক ড. স্বান কুমার, ফলিত বিভাগের সহযোগী অধ্যাপক জিল্লুর রহমান ও ফ্রিনেন্স এ্যান্ড ব্যাংককিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. জসীম উদ্দিন। এ প্রশিক্ষণ কর্মশালায় শেখ হাসিনার উন্নয়নের সঠিক বার্তা প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেয়ার জন্য আওয়ামী লীগের কর্মপরিকল্পনা নিয়ে দিক নির্দেশনা বক্তব্য তুলে ধরেন বক্তারা। নির্বাচন পরিচালনা কমিটির নেয়া‘রোড টু স্মার্ট বাংলাদেশ’ কর্মসূচির আওতায় দেশব্যাপী আওয়ামী লীগের সাংগঠনিক জেলা অফিসগুলোকে স্মার্ট কার্যালয় হিসেবে গড়ে তোলা হয়েছে। এ উদ্যোগের আওতায় একটি সুশৃঙ্খল ক্যাম্পেইন টিমের মাধ্যমে ঘরে ঘরে প্রত্যেক ভোটারের কাছে নির্বাচনী বার্তা পৌঁছে দেয়া হবে। কুমিল্লা উত্তর জেলার ৭ উপজেলা থেকে মনোনীত ৭০ মাস্টার ট্রেইনার বা প্রশিক্ষককে সাংগঠনিকভাবে প্রশিক্ষণ দেয়া হয় এ অনুষ্ঠানে। যারা পরবর্তীতে উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে ‘রোড টু স্মার্ট বাংলাদেশ’ কর্মসূচী ২০০ জন ভোটারের জন্য ১ জন প্রশিক্ষকের মাধ্যমে প্রচারনার দায়িত্ব পালন করবেন। উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এটিএম মেহেদী হাসান,উপজেলা আ’লীগের সভাপতি একেএম সফিউদ্দিন, সাধারন সম্পাদক মোস্তফা কামাল চৌধূরী, কুমিল্লা (উঃ) জেলা মহিলা আ’লীগ সভাপতি শিরিন সুলতানা, যুবলীগ উপজেলা সভাপতি আবুল কাসেম ওমানী, সাধারন সম্পাদক বাবুল হোসেন রাজু, পৌর মেয়র সাইফুল ইসলাম শামিম প্রমূখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহদেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ