1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা

দেবীদ্বারে ভ্রাম্যমান আদালতে হাসপাতালের ৩ দালালসহ ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ৪২৪ বার দেখা হয়েছে
  • এ আর আহমেদ হোসাইন

দেবীদ্বারে প্লাষ্টিকের বস্তা ব্যবহারে পৃথক অভিযানে ‘ইনসাফ অটো রাইস মিল’কে ৫০ হাজার টাকা ‘মেসার্স খাদ্য ভান্ডার’কে ৫ হাজার জরিমানা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়ে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনেষ্টিক সেন্টারের ৩ দালালকে আটক করে ৫ হাজার করে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দেবীদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রায়হানুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলী এহসান, পাট অধিদপ্তর কুমিল্লার পাট উন্নয়ন সহকারি মো. লুৎফর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মঞ্জুর হোসেনসহ একদল পুলিশ।
অভিযান চলাকালে নিষিদ্ধ প্লাষ্টিকের বস্তা ব্যবহারের দায়ে উপজেলার বারুর গ্রামে অবস্থিত দেবীদ্বার ‘ইনসাফ অটো রাইস মিল’কে ৫০ হাজার টাকা এবং দেবীদ্বার সদরে ‘মেসার্স সরকার খাদ্য ভান্ডার’কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল মুক্ত অভিযানে মো. নাছির, সোহেল ও রাসেল নামে ৩ দালালকে আটক করা হয়, পরে তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা আদায় করে ছেড়ে দেয় ভ্রাম্যমান আদালত।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলী এহসান বলেন, উপজেলা সদরে প্রায় ৩০ টির উপরে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনেষ্টিক সেন্টারের অর্ধশতাধিক দালালের অত্যাচারে অতিষ্ঠ। ভ্রাম্যমান অভিযানে নিজেদের রক্ষায় দালালরা নিজেদের রোগি বা রোগির লোক পরিচয় দিয়ে বাঁচার চেষ্টা করে। কেউ কেউ অভিনব কৌশল অবলম্বনের আশ্রয় নেয়। অভিযানে দালালদের আটক করা হলে এর মধ্যে এক দালাল তার হাতে প্লষ্টিকের টেপের ব্যান্ডেজের ভেতরে সুই ঢুকিয়ে নিজেকে হাসপাতালের ভর্তি রোগি দাবী করলেও রক্ষা পায়নি।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দেবীদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূ‚মি) মোহাম্মদ রায়হানুল ইসলাম বলেন, ভ্রাম্যমান আদালত পরিচালনা একটি নিয়মিত অভিযান, এক্ষেত্রে ব্যবসায়ি, ভোক্তাসহ সর্বস্তরের লোকজন সচেতন না হলে ভ্রাম্যমান আদালতের অভিযান সফল হবেনা। আজ ৩টি পৃথক অভিযানে প্লাষ্টিকের বস্তা ব্যবহার ও হাসপাতালে দালালির অভিযোগে ৩ ব্যাক্তিকে ও ২ প্রতিষ্ঠান ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা