1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা

দেবীদ্বারে পুকুর থেকে ফুটবল আনতে গিয়ে মিলল যুবকের লাশ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ২৪৪ বার দেখা হয়েছে
  • এ আর আহমেদ হোসাইন

দেবীদ্বার পুকুরের পানিতে বৈদ্যুতিক তারের আর্থিং’র শকে জহিরুল ইসলাম (২৭) নামে এক ইলেক্ট্রিক মিকানিক্সের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটে রোববার (৯ জুন) সন্ধ্যা ৬ টায়
কুমিল্লার দেবীদ্বার উপজেলার মুগসাইর গ্রামের একটি পুকুরে।
জানা যায়, দেবীদ্বার উপজেলার ইউছুফপুর ইউনিয়নের মুগসাইর গ্রামের ‘রনখলার মাঠে’র পাশের একটি পুকুরের পানি, সেচ মেসিনে শুকাতে যেয়ে পুকুরের পানিতে বৈদ্যুতিক তার ছিড়ে আর্থিং হওয়া বৈদ্যুতিক শকে জহিরুল ইসলাম (২৭) নামে এক ইলেক্ট্রিক মেকানিক্সের মর্মান্তিক মৃত্যু হয়।
নিহত জহিরুল ইসলাম (২৭) উপজেলার ইউছুফপুর ইউনিয়নের এগারগ্রাম বাজার সংলগ্ন মোগসাইর গ্রামের মো. সহিদ সরকারের পুত্র।
স্থানীয়রা জানান, মুগসাইর গ্রামের ‘রনখলার মাঠে’ একদল তরুণ রোববার সন্ধ্যায় ফুটবল খেলছিল। এসময় বলটি উড়ে এসে পাশ্ববর্তী পুকুরে পড়ে। খেলোয়াররা বলটি নিতে এসে পুকুরে এক যুবকের মৃতদেহ ভাসতে দেখেন। তাৎক্ষনিক তাদের সূর চিৎকারে এলাকার লোকজন ছুটে আসে। তারা আরো জানান, রোববার হঠাৎ করে সেচ মেসিন নষ্ট হয়ে যায়। বিকেলে পুকুরে নেমে মেসিন চেক করতে যেয়ে তিনি পুকুরে বৈদ্যুতিক ছেড়া তারের আর্থিং হওয়া বৈদ্যুতিক শকে মারা যান।
নিহতের বাবা মো. সহিদ সরকার জানান, জহির গত দুইদিন পূর্বে পার্শ্ববর্তী রনখলা মাঠ সংলগ্ন একটি পুকুরের পানি শুকানোর জন্য ভাড়ায় তার নিজস্ব সেচপাম্প লাগায়। গতকাল বিকালে সে তার পাম্পটি দেখতে বাড়িথেকে বেড়িয়ে যাওয়ার প্রায় এক ঘন্টা পর তারা জহিরের মৃত্যুর খবরটি শুনতে পান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা