1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলা দেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভা কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত কুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশ কুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩ দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দেবীদ্বারে ক‍্যানসারে আক্রান্ত ৩৮ রোগীদের আর্থিক সহায়তা ও ঔষধি চারা বিতরণ বজ্রপাতে বাবার সামনে মারা গেল ছেলে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিই শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত দেবীদ্বার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি হাসনাত অনুপস্থিত পাঁচ চিকিৎসককে শোকজ

দেবীদ্বারে নৌকার সাথে লড়াই: ২ হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী ও স্বামী- স্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ৮৮৯ বার দেখা হয়েছে
  • দেবীদ্বার কুমিল্লা প্রতিনিধি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ দেবীদ্বার আসনে আনন্দ মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে স্বতন্ত্রপদে ২ হেভিওয়েট প্রার্থী ও আওয়ামীলীগ,জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি,বাংলাদেশ সুপ্রিম পার্টি(বিএসপি),ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ,কৃষক-শ্রমিক-জনতা লীগ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি),বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ), ইসলামী ঐক্য জোট (আইওজে) ১১ জন পার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মনোনয়নপত্র জমাদানের শেষ দিন কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার খন্দকার ম. মুশফিকুর রহমানের কাছে ৪ জনের মনোনয়নপত্র এবং দেবীদ্বার উপজেলা সহকারী রিটার্নিং অফিসার নিগার সুলতার নিকট ৭ জনের মনোনয়নপত্রসহ ১১ প্রার্থীর মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে।
মনোনয়নপত্র জমাদানকারীদের মধ্যে ২ জন হেভিওয়েট প্রার্থী হলেন,আওয়ামীলীগের মনোনয়ন বঞ্চিত সদ্য পদত্যাগী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ এবং শেখ রাসেল ফাউন্ডেশন ইউএস’র সভাপতি ডা. ফেরদৌস আহমেদ খন্দকার। অপরদিকে ভোটযুদ্ধে স্বামী-স্ত্রী সদ্য পদত্যাগী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ স্বতন্ত্রপদে এবং কৃষক শ্রমিক জনতালীগ মনোনীত প্রার্থী তার স্ত্রী সাদিয়া সাবা প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ ছাড়াও মনোনয়ন ফরম জমাদানকারী অন্যান্য প্রার্থীরা হলো- বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত (নৌকা প্রতীক) প্রার্থী সাবেক দুই বারের এমপি রাজী মোহাম্মদ ফখরুল,জাতীয় পার্টি মনোনীত (লাঙ্গল প্রতীক)প্রার্থী কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট ইউসুফ আসগর, তৃনমূল বিএনপি মনোনীত প্রার্থী (সোনালী আঁশ প্রতীক) মোঃ মাহবুবুল আলম,বাংলাদেশ সুপ্রীম পার্টির (বিএসপি) মনোনীত প্রার্থী (একতারা প্রতীক) মোহাম্মদ শফিউল বাদশা, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) (আম প্রতীক) প্রার্থী মো.ইকরাম হোসেন, বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ) এর (ফুলের মালা প্রতীক) মো. আজহারুল করিম মূন্সী, ইসলামীক ফ্রন্ট বাংলাদেশের মনোনীত প্রার্থী (চেয়ার প্রতীক) শিমুল হোসেন, ইসলামী ঐক্য জোট(আইওজে) মনোনীত প্রার্থী (মিনার প্রতীক) রফিকুল্লাহ সাদীসহ ১১ জন প্রার্থী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলাদেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভাকুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহতকুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশকুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনদেবীদ্বারে ক‍্যানসারে আক্রান্ত ৩৮ রোগীদের আর্থিক সহায়তা ও ঔষধি চারা বিতরণবজ্রপাতে বাবার সামনে মারা গেল ছেলেগ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিই শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিতদেবীদ্বার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি হাসনাত অনুপস্থিত পাঁচ চিকিৎসককে শোকজ