1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা

দেবীদ্বারে দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে সিপিবির বিক্ষোভ-সমাবেশ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ২৬২ বার দেখা হয়েছে

দেবীদ্বার প্রতিনিধি

খাদ্যপণ্যসহ দ্রব্যমূল্যের উর্ধগতি ও তেল-গ্যাস-পানি’র লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাম গনতান্ত্রিক জোটের ডাকা ২৮ মার্চ অর্ধদিবস হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি দেবীদ্বার উপজেলা কমিটি।

বুধবার বিকেল ৫টায় দেবীদ্বার উপজেলা প্রেসক্লাব থেকে একটি মিছিল কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ‘কালাচান মার্কেট’ ও নিউমার্কেট ‘স্বাধীনতা চত্তরে’ পৃথক দু’টি পথসভা করা হয়।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি দেবীদ্বার উপজেলা সভাপতি কমরেড আব্দুল ওয়াদুদ’র সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক কমরেড সৈয়দ খলিলুর রহমান বাবুল’র সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশর কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কন্টোল কমিশন সদস্য ও কুমিল্লা জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড সুজাত আলী, সাধারন সম্পাদক এডভোকেট কমরেড অশোক দেব জয়, জেলা কমিটির সদস্য ও সাবেক জেলা সভাপতি কমরেড এবিএম আতিকুর রহমান বাশার, জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য ও সাবেক জেলা সাধারন সম্পাদক কমরেড পরেশ কর, জেলা কমিটির সম্পাদক মন্ডলির সদস্য কমরেড সুধাংসু কুমার নন্দী, জেলা সদস্য বীর মুক্তিযোদ্ধা কমরেড পরিমল শীল, জেলা সদস্য কমরেড মাহমুদ হাসান মিঠু, কৃষক সমিতির জেলা নেতা কমরেড সহিদুল্লাহ, বাংলাদেশের যুবইউনিয়ন কুমিল্লা জেলা সভাপতি একেএম মিজানুর রহমান কাউছার, যুব ইউনিয়ন উপজেলা নেতা মোঃ বিল্লাল হোসেন প্রমূখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা