1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনামঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার ১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদ দেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানা হাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুর বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্ত দেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত ২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীর মন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট মঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান

দেবীদ্বারে ডাকাতের কবলে গরু ও মাছ ব্যবসায়ি ১৫ লক্ষাধিক টাকা লুট; আহত ৩

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ২৪৭ বার দেখা হয়েছে
  • দেবীদ্বার কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দেবীদ্বারে ডাকাতের কবলে ২ গরু ও ১ মাছ ব্যবসায়ি। ডাকাতির সময় ডাকাতদের হামলায় ৩ ব্যবসায়িকে মারাত্মক আহত করে প্রায় ১৫ লক্ষাধিক লক্ষ টাকা লুটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটে শুক্রবার ভোর ৩টা থেকে ৪টার মধ্যে উপজেলার রাজামেহার ইউনিয়নের রাজামেহার গ্রামের পূর্বপাড়া গুচ্ছ গ্রামের পশের পুকুরপাড় ‘কাচিসাইর-পান্তিবাজার রোডে। দেবীদ্বার উপজেলার পদ্মকোট গ্রামের গরু ব্যবসায়ি মো. জলিল মিয়া জানান, আমি গরু ব্যবসা করি। আজ ভোরে একটি পিকাপভ্যান নিয়ে মানিকগঞ্জ আরিচার উদ্দেশ্যে রওয়ানা হই, রাজামেহার গ্রামের পূর্বপাড়া গুচ্ছ গ্রামের পাশে ‘কাচিসাইর-পান্তিবাজার রোডে ২টি গাড়ি দিয়ে আমাদের পথ অবরোধ করে দেয়। আমরা পিকাপ থেকে নামার পরই ১৫/২০ জন ডাকাত লাঠি, ছোড়া, দা, ছেনি কুড়ার নিয়ে আমাদের উপর অতর্কিত হামলা করে আমাকে পিটিয়ে ও কুপিয়ে কানের অংশ কেটে ফেলে। ওরা আমার সাথে থাকা ৮ লক্ষ ৭৫ হাজার টাকা লুটে নিয়ে যায়। তিনি আরো জানান, আমার পূর্বে আসা প্রতিবেশী উজানীকান্দি গ্রামের গরু ব্যবসায়ি মো. পারভেজ মিয়ার পিকাপভ্যান আটক করে তাকেও বেধরক মারধর ও কুপিয়ে মাথা ফাটিয়ে রক্তাক্ত করে তার সাথে থাকা ৪ লক্ষ ৫০ হাজার টাক ছিনিয়ে নেয়। পারভেজকে মারাত্মক আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। একই সময়ে একই উপজেলার গুনাইঘর গ্রামের মাছ ব্যবসায়ি আবুল হোসেনের পিকাপভ্যান আটক করে তাকেও মারাত্মক আহত করে তার কাছে থাকা মাছ বিক্রির দেড় লক্ষ টাকা ছিনিয়ে নেয়। ওই ঘটনায় আজ বিকেলে দেবীদ্বার থানায় একটি অভিযোগপত্র দাখিল করি। এ ব্যপারে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ মো. নয়ন মিয়া জানান, অভিযোগ পেয়েছি। একই জায়গায় ৩টি ঘটনা ঘটার সংবাদ পেয়েছি। ঘটনার সত্যতা কতটুকু তা তদন্তের আগে বলা যাবেনা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদদেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানাহাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুরবিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্তদেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীরমন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্টবিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিটমঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান