1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার মায়ের সাথে ডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণগেল শিশুর দেবীদ্বারে এইচএসসি-২০২৬ ফলাফলে প্রথম দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজের দেবীদ্বার বাগমারা আলিম মাদ্রাসার ২১ শিক্ষার্থী,পাস করেনি কেউ দেবীদ্বারে জাতীয় যুব উন্নয়ন দিবসের র‍্যালি,২৫ লাখ টাকার চেক বিতরণ দেবীদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী’র আনন্দ মিছিল ও র‍্যালি দেবীদ্বারে মদপানে ছাত্রদল নেতাসহ দুই যুবকের মৃত্যু শীঘ্রই দেবীদ্বার ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হচ্ছ- উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা দেবীদ্বারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন প্রেস কাউন্সিল চেয়ারম্যানের মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া, বিএমএসএফের ফেসবুক জরিপে আলোচনার ঝড়

দেবীদ্বারে জেলা ও উপজেলার উদ্যোগে বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ৮৫৯ বার দেখা হয়েছে
(দেবীদ্বার-কুমিল্লা)প্রতিনিধি:
“অবরুদ্ধ গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির সংগ্রাম হোক ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অঙ্গীকার” ওউ শ্লোগানকে সামনে রেখে দেবীদ্বারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় বিএনপি দেবীদ্বার উপজেলা এবং দুপুর সাড়ে ১২টায় কুমিল্লা (উত্তর) জেলা বিএনপি’র উদ্যোগে দেবীদ্বার পৌর এলাকার গুনাইঘর ইঞ্জিনীয়ার মঞ্জুরুল আহসান মূন্সীর বাগানবাড়িতে পৃথক ওই প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন করা হয়। কুমিল্লা (উত্তর) বিএনপির সহ-সভাপতি মোঃ শাহজাহান মোল্লার সভাপতিত্বে এবং দেবীদ্বার উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক কাজী মাসুদ’র সঞ্চালনায় ভার্চুয়েলে প্রধান অতিথি হিসেবে ছিলেন সাবেক সংসদ সদস্য ও কুমিল্লা (উত্তর) জেলা বিএনপি’র সভাপতি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মূন্সী, বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা (উত্তর) জেলা বিএনপি’র যুগ্ম-সাধারন সম্পাদক ও সাবেক চান্দিনা পৌর মেয়র শাহ মোঃ আলমগীর খান, কুমিল্লা (উত্তর) জেলা মহিলা দলের সভাপতি ও দেবীদ্বার উপজেলা পরিষদ’র সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া বেগম, কুমিল্লা (উত্তর) জেলা বিএনপি’র কোষাধ্যক্ষ আজহারুল ইসলাম ভূইয়া, চট্টগ্রাম মহানগর স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ মাছুম সরকার, দপ্তর সম্পাদক মোঃ সহিদুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ সফিউল আলম চৌধূরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা (উত্তর) জেলা যুবদল নেতা মোঃ সামিউল আহসান শামিম, ছাত্রদল নেতা মোঃ তামিম, মোঃ মজিবুর রহমান প্রমূখ। এর আগে উপজেলা বিএনপি’র উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় উপজেলা বিএনপি’র সহ-সভাপতি সুদন ডিলারের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক নূরুজ্জামানের সঞ্চালনায় ভার্চুয়েলি প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা (উত্তর) জেলা বিএনপি’র সহ-সভাপতি মাজেদা আহসান মূন্সী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, সহ-সভাপতি এ,এফ,এম তারেক মূন্সী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাহাজ উদ্দিন সাজু চেয়ারম্যান ও মঞ্জুরুল হক সরকার, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আব্দুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপি’র মোঃ নজরুল ইসলাম, বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ সফিউল্লাহ আখন্দ মানিক, পৌর যুবদল সভাপতি জাহাঙ্গীর আলম, যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ মফিজুল ইসলাম, ছাত্রদল নেতা বিল্লাল হোসেন, পৌর সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন বিল্লু, উপজেলা ছাত্রদল যুগ্ম-সাধারন সম্পাদক জুয়েল রানা সহ ১৫টি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারন সম্পাদক প্রমূখ। বক্তারা বলেন- বিএনপি বাংলাদেশের একটি অন্যতম প্রধান রাজনৈতিক দল। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭সালে ১৯দফা কর্মসূচী নিয়ে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল (জাগদল) নিয়ে রাজনীতিতে নামেন এবং ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দল প্রতিষ্ঠা করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার মায়ের সাথে ডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণগেল শিশুরদেবীদ্বারে এইচএসসি-২০২৬ ফলাফলে প্রথম দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজেরদেবীদ্বার বাগমারা আলিম মাদ্রাসার ২১ শিক্ষার্থী,পাস করেনি কেউদেবীদ্বারে জাতীয় যুব উন্নয়ন দিবসের র‍্যালি,২৫ লাখ টাকার চেক বিতরণদেবীদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী’র আনন্দ মিছিল ও র‍্যালিদেবীদ্বারে মদপানে ছাত্রদল নেতাসহ দুই যুবকের মৃত্যুশীঘ্রই দেবীদ্বার ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হচ্ছ- উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমাদেবীদ্বারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠনএনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠনপ্রেস কাউন্সিল চেয়ারম্যানের মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া, বিএমএসএফের ফেসবুক জরিপে আলোচনার ঝড়