1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা

দেবীদ্বারে ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশী, বিপাকে বড় গরুর বিক্রেতারা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ২৭৯ বার দেখা হয়েছে
  • দেবীদ্বার কুমিল্লা প্রতিনিধি

পবিত্র ঈদুল আযহার আর মাত্র এক দিন বাকী। জমে উঠেছে দেবীদ্বার এবিএম গোলাম মোস্তফা স্টেডিয়ামের গরু- ছাগলের হাট। শনিবার সকাল থেকে গরু- ছাগল নিয়ে হাটে আসছে বিক্রেতারা। পুরো বাজারের চিত্র ঘুরে দেখা যায় হাটে প্রচুর গরু- ছাগল নিয়ে আসলেও ছোট গরু বেশী দামে বিক্রি করছে বিক্রেতারা আর বিপাকে বড় গরুর বিক্রেতারা। শনিবার দুপুরে মেঘাছন্ন আবহাওয়া দেখে বিক্রেতারা আশন্কা করছিলেন বৃষ্টি আসলে ভাটা পড়বে গরু বিক্রেতার এতে হাটে ক্রেতা কম আসবে। কিন্তু তা না হয়ে কানায় কানায় পুরো মাঠে গরু বিক্রেতার দৃশ্য যেমনটি লক্ষ্যে করা যায় তেমনি দামেও বিক্রি করছে বিক্রেতারা, কমতি নেই ক্রেতা ও দর্শনার্থীদের। বাজার থেকে গরু ক্রেতা মো. খোরশেম আলম হাজারী বলেন ২ লাখ ১৫ হাজার টাকা দিয়ে ১ টি গরু ক্রয় করলাম তিনি বলেন বর্তমান বাজার মূল্যের দামে বিক্রেতারা বেশী দামে বিক্রি করছে। মুরাদনগর ধামঘর গ্রামের নূরুল ইসলাম বলেন মাঝারি ধরনের গরু প্রচুর বিক্রি হচ্ছে তবে বেশী দামে। এদিকে স্থানীয় পুরাতন বাজারের মো. কামরুল হাসান বলেন ছোট সাইজের গরু বেশী দামে বিক্রি করছে বিক্রেতারা আর বড় সাইজের গরু নিয়ে হতাশায় ভোগান্তীতে আছে বিক্রেতা। উপজেলার পদ্মকোট গ্রামের জয়নাল আবেদীন এগ্রো ফার্মের মালিক জানান তিনি ৬ টি বড় গরু বাজারে এনে ১ টি গরু বিক্রি করতে পেরেছেন আর বাকী ৫ টি গুরু নিয়ে মাঠে বসে থাকতে দেখা যায় তাকে, বিরাল্লা গ্রামের আল আমানত এগ্রোফার্মের মো. আলম জানান ৫ টি বড় সাইজের গরু বাজারে তুলে ২ টি বিক্রি করেছেন আর বাকী ৩ টি গরু বিক্রি করা নিয়ে তিনি ভাবছেন। তেয়াপুষ্করনী গ্রামের আব্দুল মান্নানের ২ টি গরু ১ লাখ ৮ ৫ হাজার টাকা করে কেনা ১ বছর পালন করে এ বাজারে ২ লাখ টাকা করে কিনতে চায় ক্রেতারা তার নূল টাকাই হারাবে বলে তিনি জানান। মুরাদনগর কোম্পানীগন্জ থেকে আসা মো. হাসান ১ টি ছাগল ক্রয় করেন ২৯ হাজার ৫’শ টাকা দিয়ে তিনি বলেন ছোট ছাগল বিক্রি করছে বেশী দামে আর বড় ছাগল ক্রেতা কম দেখা যায়।
বাজারে আসা একাদিক ক্রেতাররা জানান, ঈদের আর মাত্র ১ দিন বাকী থাকায় বিক্রেতারা তাদের লোকসানকে পুষিয়ে নিতে কম দামে গরু ছাড়ছেনা তাই বেশী দামে গরু ক্রয় করছে ক্রেতারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা