1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৫ ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক

দেবীদ্বারে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে হত্যা চেস্টার অভিযোগ থানায় মামলা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ৩৪৬ বার দেখা হয়েছে

কুমিল্লা দেবীদ্বারে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে হত্যা চেস্টার অভিযোগ উঠেছে। তবে ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মারামারির ঘটনায় বাধা দেয়ায় ছাত্রলীগ নেতা কর্তৃক এক মুদি দোকানদারের ওপর আতর্কিত হামলা করে গুরুতর আহত করেছে বলে জানা যায়।
ঘটনায় গুরুতর আহত মোঃ ওমর ফারুক(৩২)’র মা রোজিনা বেগম বাদী হয়ে ছাত্রলীগ নেতাসহ ৩ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাত ৮ জনসহ মোট ১১ জনকে আসামি করে বুধবার ২৫ জানুয়ারি দেবীদ্বার থানায় মামলা দায়ের করেন।
মামলায় এজাহার নামীয় আসামিরা হলেন, বড়আলমপুর মোল্লাবাড়ির আব্দুর রহমানের ছেলে, ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সাঈদুল ইসলাম (২৪), একই গ্রামের সজিব(২৩), দেবীদ্বার’র রায়হান(১৯) এবং অজ্ঞাত ৮ জন সহ ১১ জনকে আসামি করে মামলা করা হয়। মামলা নং-২১।
মামলা সূত্রে ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, গত ২৪ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় বড়আলমপুর এলাকায় মাহফিল চলাকালে মুদি দোকানদার ফারুকের দোকানের সামনে উশৃংখল ছেলেরা মারামারি করে,তখন সে তাদের দোকানের সামনে থেকে সড়িয়ে দেয়। পুনরায় রাত সাড়ে ৮ টায় দেবীদ্বার উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সাঈদুল ইসলামসহ সজিব,রায়হান ও তাদের সহযোগিরা মিলে মুদি দোকানদার ফারুককে হত্যার উদ্দেশ্য দেশীয় অস্ত্র দিয়ে ডান গালে কোপ সহ শরীরের বিভিন্ন অংশে কোপিয়ে ও পিটিয়ে মারাত্বক জখম করে। আহত অবস্থায় তাকে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে কর্তব্যরত চিকিৎসক। সেখান থেকে অপারেশনে জন্য তাকে ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সে বর্তমানে ঐ হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানা গেছে। মামলার ১নং বিবাদী উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সাঈদুল ইসলামের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল বলেন, বিষয়টি আমি শুনেছি,এবিষয়ে তদন্ত কমিটি গঠন পূর্বক ব্যাবস্থা গ্রহন করা হবে।
এবিষয়ে দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর শুক্রবার সন্ধ্যায় জানান, মামলাটি তদন্তাধীন। আসামী গ্রেফতার চেষ্টা অব্যাহত আছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৫ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহদেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক