1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল দেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা দেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা

দেবীদ্বারে গোমতী নদীর ভেরীবাঁধের ভেতর থেকে কিশোরের লাশ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ৬৫০ বার দেখা হয়েছে
দেবীদ্বার, কুমিল্লা  প্রতিনিধি:
দেবীদ্বারে গোমতী নদীর ভেরীবাঁধ সংলগ্ন ডোবা থেকে ১৫ বছর বয়সী নেশার কারনে মানষিক ভারসাম্যহীন প্রতিবন্ধী জামসেদ আলম নামে এক কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটে উপজেলার সুবিল ইউনিয়নের শিবনগর গ্রামের কনু মেম্বারের বাড়ির পাশে গোমতী নদীর ভেরীবাঁধ সংলগ্ন ঝোপঝারে বেষ্টিত একটি ডোবায়।
নিহত জামসেদ দেবীদ্বার পৌর এলাকার ছোট আলমপুর গ্রামের রিক্সা মেইকার আবুল হাসেম’র ছেলে। জামসেদ নিজেও অটোরিক্সা চালক এবং বেসামাল মাদকাসক্ত হওয়ার কারনে সে অসুস্থ্য হয়ে মানষিক ভারসাম্য হারিয়ে ফেলে বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়। গত তিনদিন পূর্বে অটোরিক্সা এক্সিডেন্টে তার বাম হাত ভেঙ্গে যায়।
বুধবার সকালে স্থানীয় কৃষক আঃ আলিম গরুর জন্য ঘাস কাটতে যেয়ে ওই মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে দেবীদ্বার থানার উপ-পরিদর্শক (এস,আই) ফারুক আহমেদের নেতৃত্বে একদল পুলিশ এসে ওই কিশোরের মরদেহ উদ্ধার পূর্বক ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক শিবনগর গ্রামের এক কৃষক জানান, যে নির্জন জায়গাটিতে তার মরদেহ পাওয়া গেছে, তার পাশের বাড়িটি জামসেদের বড় ভাই সুজনে শ্বশুরবাড়ি। প্রায়ই জামসেদ দলবল নিয়ে ওখানেই মাদক সেবন করত। অতিরিক্ত মাদক সেবন অথবা বন্ধুদের সাথে দ্বন্দ্বের কারনে তার মৃত্যু হতে পারে।
নিহতের পিতা- মাতা সন্তান হারিয়ে বাকরুদ্ধ থাকায় কোন কথা বলা যায়নি, তবে তার চাচা আবুল হাসেম বলেন, সে দুষ্ট প্রকৃতির এবং নেশাগ্রস্থ্য ছিল। গত রোববার অটোরিক্সা এক্সিডেন্টে তার বাম হাত ভেঙ্গে যায়। চিকিৎসা করিয়ে বাড়ি আনার পর সে নিখোঁজ ছিল।
দেবীদ্বার থানার উপ-পরিদর্শক (এস,আই) ফারুক আহমেদ জানান, গোমতী নদীর ভেরীবাঁধ সংলগ্ন ডোবা থেকে উদ্ধার হওয়া কিশোরের মরদেহ তার পিতা-মাতা সনাক্ত করেছেন। মানষিক ভারসাম্যহীন হওয়ায় তাকে ঘরে রাখা যেতনা, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে, এ ব্যাপারে থানায় ইউডি মামরা দায়ের হয়েছে। ঘটনার তদন্ত অব্যাহত আছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলদেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানাদেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা