1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার ১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদ দেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানা হাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুর বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্ত দেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত ২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীর মন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট মঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান

দেবীদ্বারে কুকুরে নিয়ে গেল লাশের দু’হাতের কব্জী বিচ্ছিন্ন কংকাল উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ৩৪৫ বার দেখা হয়েছে
    • এ আর আহমেদ হোসাইন

কুমিল্লার দেবীদ্বারে মাছের খামারের পাশে অজ্ঞাত গলিত লাশের বিচ্ছিন্ন কংকাল উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার ধামতী ইউনিয়নের দুয়ারিয়া গ্রামের একটি মাছের প্রজেক্ট সংলগ্ন মরিচা গ্রামের হাফিজ উদ্দিনের ভুট্টা খেতের পাশের ঝোঁপে ওই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সোমবার সকাল সাড়ে ৮ টায় এলাকার একজন মহিলা মাছের প্রজেক্টের পাশে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে দেখে ভুট্টা ক্ষেতের পাশের ঝোঁপ থেকে একটি কুকুর মানুষের হাত টেনে বের করে নিয়ে যাচ্ছে। ঘটনা প্রত্যক্ষ করা ওই মহিলার সূর চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এসে ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান। এসময় কুকুরটি একটি হাত নিয়ে দৌড়ে চলে যায়। আর একটি হাতের ছবি স্থানীয়রা তোলার সময় ছিুক্ষণ পরে লোকজনের সামনেই আরো একটি হাত নিয়ে কুকুরটি পালিয়ে যায়। খবর পেয়ে দেবীদ্বার থানার একদল পুলিশ দুপুর ১টায় ঘটনাস্থলে ছুটে যায় এবং বিকাল ৫ টায় কুমিল্লা জেলা পিআইবির পুলিশ পরিদর্শক বিপুল চন্দ্র দেবনাথ গলিত লাশটির সুরতহাল রিপোর্ট তৈরি করেন।
স্থানীয় শরিফুল ইসলাম জানান- কুমিল্লা জেলা পিআইবির পুলিশ পরিদর্শক বিপুল চন্দ্র দেবনাথ গলিত লাশটির সুরতহাল রিপোর্ট তৈরি করেন। লাশের কংকালের বিচ্ছিন্ন অংশ উদ্ধার করলেও ২টি হাতের কব্জী পর্যন্ত উদ্ধার করতে পারেনি।
এ ব্যপারে সোমবার (২২এপ্রিল) রাত ৮টায় দেবীদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) মুক্তার আহমেদ মল্লিক জানান, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই। পরে কুমিল্লা পিবিআই এর পুলিশ পরিদর্শক বিপুল চন্দ্র দেবনাথ একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে আসেন। অজ্ঞাত লাশে(৩০/৩২)র পরনে কালো প্যান্ট ও নীল রংএর একটি গেঞ্জী ছিল, প্যান্টের ভেতরে কিছু মাংসের অস্তিত্ব থাকতে পারে, তবে লাশের পুরো কংকালটি উদ্ধার করা সম্ভব হয়নি। ২টি হাতের কব্জীর অংশ কুকুরে নিয়ে যায়, যা আর খুঁজে পাওয়া যায়নি। উর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা নেব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদদেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানাহাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুরবিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্তদেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীরমন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্টবিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিটমঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান