1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা

দেবীদ্বারে কিস্তির টাকা জমা দিয়ে সড়ক দুর্ঘটনায় স্বামী নিহত স্ত্রী গুরুতর আহত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৬২ বার দেখা হয়েছে
  • এ আর আহমেদ হোসাইন

দেবীদ্বারে সড়ক দূর্ঘটনায় স্বামী নিহত, স্ত্রী গুরুতর আহত হওয়ার সংবাদ পাওয়া ঘটনাটি ঘটে রোববার সন্ধ্যা ৭টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের ছেটশালঘর এলাকায় সিএনজি- পিকাপভ্যানের মুখমোখী সংঘর্ষে। নিহত জসীম উদ্দিন(৫০) দেবীদ্বার উপজেলার বড়শালঘর গ্রামের হাসন মোল্লা বাড়ির মো. আবু তাহেরের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত জসীম উদ্দিন ও তার স্ত্রী ইয়াছমিন আক্তার(৩৮) কোম্পানীগঞ্জ বাজার পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর জীবন বীমার কিস্তির টাকা এবং ফ্রীজ কেনার বকেয়া টাকা পরিশোধ করে সিএনজি যোগে বাড়ি ফেরার পথে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের উপজেলার ছোটশালঘর বাসষ্ট্যাশনের দক্ষিন পাশে কুমিল্লাগামী একটি পিকাপভ্যানের সাথে মুখমোখী সংঘর্ষে ওই হতাহতের ঘটনা ঘটে। নিহতের ২ সন্তানের জনক ছিলেন। পুত্র সন্তান সৌদী প্রবাসে এবং অপর কণ্যা বিশ্ববিদ্যালয়ে পড়েন।
সিএনজি আরোহী মারাত্মক আহত স্বামী-স্ত্রী দু’জনকে স্থানীয়রা উদ্ধারপূর্বক দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ তানজিমুল হাসান জসীম উদ্দিনকে মৃতঃ ঘোষণা করেন এবং অপর আহত ইয়াছমিন আক্তারকে গুরতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। নিহতের স্ত্রী ইয়াছমিন আক্তারকে সিএনজিতে কতজন যাত্রী ছিল জানতে চাইলে তিনি হাতের ইশারায় ৫ জনের সায় দেন, তবে আহতদের সংখ্যা জানতে চাইলে পুলিশ জানায় আমরা ঘটনাস্থলে এসে দু’জনকে পেয়েছি। এ ব্যপারে মীরপুর হাইওয়ে পুলিশ ফাড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আশরাফ বলেন, দূর্ঘটনায় কবলিত সিএনজি ও পিকাপ ভ্যান দু’টি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। নিহতের স্বজনরা লাশ ময়নাতদন্ত করতে না চাওয়ায় লাশের ছোরতহাল রিপোর্ট তৈরী করে স্বজনদের নিকট হস্তান্তর করে দেই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা