1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রবাসে অবস্থান করেও মিছিলে অংশ গ্রহণ,পুলিশের মামলা, ফেসবুকে ভাইরাল দেবীদ্বারে আ’লীগের সাবেক সভাপতি হাকিম হাজারীর জানাযা শেষে দাফন সম্পন্ন আর কেউ জান্নাতের টিকেট বিক্রি করতে আসার সুযোগ পাবেনা- রাশেদা বেগম হীরা এমপি শ্রেণী কক্ষে পাঠদানের সময় কি ঘটেছিল শিক্ষককের? এতে পাল্টা মানববন্ধন দেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ড দেবীদ্বারে শিক্ষার্থীদের বিনামূল্যে ডেন্টাল চেক-আপ ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন কুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ড বিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল প্রেমের প্রস্তাবে রাজী করাতে না পেরে, তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণ

দেবীদ্বারে উপজেল পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ১৪৯৬ বার দেখা হয়েছে
  • দেবীদ্বার কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দেবীদ্বারে ৬ষ্ঠ সাধারণ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপের নির্বাচনে উপজেলা পরিষদ চেয়ারম্যন পদে নির্বাচিত হয়েছেন মামুনুর রশিদ মামুন। তিনি কুমিল্লা-৪ দেবীদ্বার আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ এর ছোট ভাই।
মঙ্গলবার (২৯ মে) রাত সোয়া ১০ টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ফারুক হোসেন। এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলা পরিষদ নির্বাচনে ১২৩টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
ঘোষিত ফলাফল অনুযায়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মো. মামুনুর রশিদ আনারস প্রতীক নিয়ে ৩,৮১,৭৪৬ জন ভোটারের মাঝে ৯২ হাজার ৫২১ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী আওয়ামীলীগ কুমিল্লা উত্তর জেলা জেলা কমিটির সাধারন সম্পাদক আলহাজ¦ মো. রোশন আলী মাষ্টারের স্ত্রী সাহিদা আক্তার ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ৪৮০ ভোট। কণ্যা দোয়াত কলম প্রতীকের খাদিজা বিনতে রোশন পেয়েছেন-৩০৩ ভোট।
এর আগে প্রতিদ্ব›দ্বী চেয়ারম্যান প্রার্থী কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. রোশন আলী মাস্টারে সহধর্মীনি ঘোড়া প্রতীকের সাহিদা আক্তার ও কণ্যা দোয়াত কলম প্রতীকের খাদিজা বিনতে রোশন, ভাইস চেয়ারম্যান প্রার্থী চশমা প্রতীকের এটিএম সাইফুল ইসলাম মাসুম এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রজাপতি প্রতীকের এ্যাড. নাজমা বেগম ভোট কেন্দ্র দখল করে ব্যালটে সিল মারার অভিযোগ এনে ভোটের দিন বিকেল ৩টার দিকে নির্বাচন বর্জন করার ঘোষণা দেন।
এদিকে উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ১ লক্ষ ২ হাজার ৪২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন টিউবওয়েল প্রতীকের মোঃ আবদুল্লাহ্ আল-কাইয়ুম। তার নিকটতম প্রার্থী চশমা প্রতীকের এটিএম সাইফুল ইসলাম মাসুম পেয়েছেন ১২ হাজার ১১১ ভোট। অপর আরো ২ ভাইস চেয়ারম্যান প্রার্থী মাইক প্রতীকের মোঃ সোলেমান কবির খান পেয়েছেন ৫ হাজার ৭৫৫ ভোট ও টিয়া পাখী প্রতীকের এডভোকেট মো. মামুনুর রশিদ ২ হাজার ৪০৮ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন শাহিনুর আক্তার লিপি। তিনি ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ৮৭ হাজার ২৯৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী দু’বারের নির্বাচিত ভাইস চেয়ারম্যান এ্যাড. নাজমা বেগম প্রজাপতি প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৯৯৯ ভোট।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
প্রবাসে অবস্থান করেও মিছিলে অংশ গ্রহণ,পুলিশের মামলা, ফেসবুকে ভাইরালদেবীদ্বারে আ’লীগের সাবেক সভাপতি হাকিম হাজারীর জানাযা শেষে দাফন সম্পন্নআর কেউ জান্নাতের টিকেট বিক্রি করতে আসার সুযোগ পাবেনা- রাশেদা বেগম হীরা এমপিশ্রেণী কক্ষে পাঠদানের সময় কি ঘটেছিল শিক্ষককের? এতে পাল্টা মানববন্ধনদেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ডদেবীদ্বারে শিক্ষার্থীদের বিনামূল্যে ডেন্টাল চেক-আপ ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিতকুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেনকুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ডবিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলপ্রেমের প্রস্তাবে রাজী করাতে না পেরে, তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণ