কুমিল্লা দেবীদ্বার পৌর ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি হাজী মো. আব্দুল হাকিম হাজারী দীর্ঘ দিন বার্ধক্য জনিত কারনে ঢাকার ল্যাবএইড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার( ১ আগস্ট) ভোর সকালে ইন্তেকাল
করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিলো- ৮৫ বছর । আজ বাদ আসর চাপানগর কেন্দ্রীয় ঈদ গা মাঠে রাজনৈতিক ব্যক্তিবর্গ ও এলাকার সর্বস্তরের মানুষের উপস্থিতিতে জানাযা সম্পন্ন করে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো. জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মোকবল হোসেন মুকুল, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রুহুল আমিন সরকার, ৭ নং ওয়ার্ড পৌর বিএনপির সভাপতি মো. মজিদ সরকার ও সাধারণ সম্পাদক মো. ময়নাল ভূইয়া, সাবেক সভাপতি মো. খোরশেদ আলম হাজারী ও সাবেক সাধারণ সম্পাদক মো. শাহআলম। আওয়ামীলীগের উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী, সাবেক পৌর মেয়র অধ্যাপক সাইফুল ইসলাম শামীম, হাজী আবুল কাশেম চেয়ারম্যান। মরহুম হাকিম হাজারী, দেবীদ্বার চাপানগর গ্রামের হাজারী বাড়ির মৃত রুসমত আলী সরকারের ২য় ছেলে,মৃত আব্দুল কাদের মেম্বারের ছোট ভাই, বিশিস্ট ব্যবসায়ী ও সালিসদার এবং পৌর ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি ও চাপানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ছিলেন। সে দীর্ঘ দিন নিষ্ঠার সাথে রাজনৈতিক ভাবে আ’লীগের সাথে যুক্ত ছিলেন। মৃত্যুকালে তার স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে নাতি-নাতনিসহ বহু গুণগ্রাহী রেখে যান।