1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলা দেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভা কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত কুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশ কুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩ দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দেবীদ্বারে ক‍্যানসারে আক্রান্ত ৩৮ রোগীদের আর্থিক সহায়তা ও ঔষধি চারা বিতরণ বজ্রপাতে বাবার সামনে মারা গেল ছেলে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিই শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত দেবীদ্বার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি হাসনাত অনুপস্থিত পাঁচ চিকিৎসককে শোকজ

দেবীদ্বারে অস্থায়ী পুলিশক্যাম্প উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার- আব্দুল মান্নান

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ৪৮৬ বার দেখা হয়েছে

দেবীদ্বার(কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার দেবীদ্বারে ভানী ইউপি কার্যালয়ে অস্থায়ী পুলিশক্যাম্প উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে দেবীদ্বার উপজেলাধীন সুলতানপুর ইউনিয়ন, রাজামেহার ইউনিয়ন ও ভানী ইউনিয়নের জনস্বার্থে অতিদ্রুত পুলিশি সেবা দেয়ার লক্ষ্যে এবং ঐসব এলাকার অপরাধ প্রবণতা কমিয়ে আনতে এ অস্থায়ী পুলিশক্যাম্প স্থাপন করা হয়েছে।
অস্থায়ী পুলিশক্যাম্প উদ্বোধন করতে যেয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার) বলেন, জনগনের দোরগোড়ায় পুলিশিসেবা পৌঁছে দিতে এ অস্থায়ী পুলিশ ক্যাম্প উদ্বোধন করা হল।
ওই ক্যাম্পটিতে একজন পরিদর্শক ও দুইজন সহকারি উপ-পরিদর্শকসহ মোট ১৩ জন পুলিশ সদস্য নিয়ে প্রাথমিকভাবে অস্থায়ী পুলিশক্যাম্প’টি চালু করা হয়েছে।
দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ(ওসি) কমল কৃষ্ণ ধর’র সভাপতিত্বে এবং উপ-পরিদর্শক (এসআই) নিশান চন্দ্র বল’র সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অবস খন্দকার আশফাকুজ্জামান বিপিএম। সিনিয়র সহকারী পুলিশ সুপার দেবীদ্বার সার্কেল আমিরুল্লা, ভানি ইউপি চেয়ারম্যান হাজী জালাল উদ্দিন, রাজামেহার ইউপি চেয়ারম্যান জসীম উদ্দিন সরকার, সুলতানপুর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ হুমায়ুন কবির।
এছাড়াও অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন,মুক্তিযুদ্ধকালীন প্লাটুন কমান্ডার আব্দুল খালেক,দেবীদ্বার থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) খাদেমুল বাহার, হানিফ খান,জুয়েল আহমেদ, আজহারুল ইসলাম,সফিকুল ইসলাম ভূইয়া,আবুল হাসেম ভূইয়া, আলী আশরাফ মেম্বার, জহিরুল ইসলাম ভূইয়া, ফরিদ মেম্বার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলাদেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভাকুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহতকুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশকুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনদেবীদ্বারে ক‍্যানসারে আক্রান্ত ৩৮ রোগীদের আর্থিক সহায়তা ও ঔষধি চারা বিতরণবজ্রপাতে বাবার সামনে মারা গেল ছেলেগ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিই শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিতদেবীদ্বার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি হাসনাত অনুপস্থিত পাঁচ চিকিৎসককে শোকজ