1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল দেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা দেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা

দেবীদ্বারের কানিজ ফাতেমা মেজর পদে পদোন্নতি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৬ জুন, ২০২২
  • ৫০৫ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা দেবীদ্বার উপজেলার ভিংলাবাড়ি গ্রামের কৃতি সন্তান মেজর কানিজ ফাতেমা (স্মৃতি)। তিনি শুধু বাংলাদেশ সেনাবাহিনীর নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলে গোটা নারীসমাজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।

সোমবার সকালে কানিজ ফাতেমার ছোট বোন ফারহানা ইসলাম সূচি জানান- সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ গেল শনিবার ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বাংলাদেশ সেনাবাহিনীর সব ফরমেশন কমান্ডারদের উপস্থিতিতে এক অনারম্বরপূর্ণ পরিবেশে, জীবনযুদ্ধে হার না মানা ক্যাপ্টেন কানিজ ফাতেমাকে রেংক ব্যাজ পরিয়ে মেজর পদে পদোন্নতি প্রদান করেন।

২০১১সালে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণকালে ২০১২সালের ১৮ সেপ্টেম্বর দুর্ঘটনার শিকার হয়ে মেরুদন্ডের হাড় ভেঙে যায় এই অকুতোভয় বীর সেনানীর। তবুও দমে যাননি তিনি।

বাংলাদেশ সেনাবাহিনী কানিজ ফাতেমার অদম্য ইচ্ছা শক্তি ও উদ্দীপনাকে সম্মান জানিয়ে ৬৯ বিএমএ দীর্ঘ মেয়াদি কোর্সের সঙ্গে ২০১৩ সালে বিশেষ বিবেচনায় কমিশন দেয়।

কমিশন লাভ করার পর হুইল চেয়ারের মাধ্যমেই তিনি কর্মজীবনে নিজের সক্ষমতার প্রমাণ দিতে শুরু করেন। আর এই সক্ষমতার পুরষ্কার হিসেবে মেজর পদে পদোন্নতি পেলেন এই নারী কর্মকর্তা।

অসুস্থতাজনিত কারণে শারীরিক প্রতিবন্ধকতাকে হার মানিয়ে এই প্রথম বাংলাদেশে সেনাবাহিনীর কোন নারী কর্মকর্তার মেজর হিসেবে পদোন্নতি পাওয়ার ঘটনা ঘটেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, দেবীদ্বার উপজেলা ভিংলাবাড়ি গ্রামের মৃত কামাল উদ্দিন সরকার’র ৩ মেয়ে ১ ছেলে (৪সন্তান)’র মধ্যে প্রথম কানিজ ফাতেমা। তিনি ঢাকা সাইন্স ল্যাবরেটরি স্কুল থেকে প্রাথমিক শিক্ষা এবং কোম্পানিগোন্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয় থেকে ২০০৬ সালে মাধ্যমিক ও ২০০৮ সালে কোম্পানিগোন্জ বদিউল আলম ডিগ্রি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন। পরে উচ্চ শিক্ষার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আইবিএ’তে ভর্তি হন তিনি।

কানিজ ফাতেমার ছোট বোন ফারহানা ইসলাম সূচি বলেন, ছোটবেলা থেকে বাড়ীর পাশে সেনাবাহিনীর সদস্যদের ক্যাম্প করা দেখতো এবং তাদের পোশাকের প্রতি ভালোলাগা ছিলো। সময়ের সাথে সাথে আপু যখন বুঝতে পারে সেনাবাহিনীতে চাকুরী করার মাধ্যমে দেশের সেবা করা যায় সেই থেকে আপুর ইচ্ছে সেনাবাহিনীতে চাকুরি করার, যখন আপু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতে যান তখন আপুর সুযোগ হয় বাংলাদেশ সেনাবাহিনীতে চাকুরি করার। প্রশিক্ষনরত অবস্থায় দূর্ঘটনায় আপুর পায়ে হেঁটে চলাচল অসম্ভব হয়ে পড়লে তখন বাবা আপুকে নিয়ে যাওয়া-আসা করতেন। আপু কমিশন লাভ করার কিছুদিনের মধ্যেই বাবার মৃত্যু হয়। বাবার মৃত্যুর পর আপুই আমাদের সকলের দায়িত্ব নেন। তিনি শুধু আমাদের আপু নন তিনি আমাদের মা সমতুল্য।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলদেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানাদেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা