1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা

দুধ দিয়ে গোসল করে দেবীদ্বারে আ’লীগ নেতার দল ত্যাগ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ২০১ বার দেখা হয়েছে
  • দেবীদ্বার কুমিল্লা প্রতিনিধি

দেবীদ্বারে দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগের এক নেতা দল ত্যাগ করেছেন। তিনি দেবীদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।

শনিবার (১৭ আগস্ট) দুপুরে কামরুজ্জামান মাসুদ তার বাসভবনের ছাদে বসে দুধ দিয়ে গোসল করেন। এ নিয়ে তিনি বলেন, আমি জনগণের ভোটে ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। দলীয় চেয়ারম্যান নই। আমি কখনোই চাইনি ছাত্র-জনতার বিপক্ষে যেতে। গত ৪ আগস্ট দেবীদ্বার সদরে কি হবে তা আমি জানতাম না। আমাকে দলের সিনিয়র নেতৃবৃন্দ ভুল বুঝিয়েছে বাড়ি থেকে নিয়ে গেছে। তারা আমাকে বলেছেন- বাংলাদেশ যে সকাল ছাত্র-জনতা নিহত হয়েছেন তাদের স্মরণে শোক প্রকাশ করা হবে। তাই দেবীদ্বার স্বাধীনতা চত্বরে শোক র‌্যালি ও শোক সভার আয়োজন করা হয়। সেখানে গিয়ে দেখলাম ছাত্র-জনতার সাথে তারা সংঘর্ষে জড়িত হয়েছে। আমি দুই গ্রুপের মাঝখানে পড়ে গিয়েছিলাম।
এর আগে তিনি বাড়িতে সংবাদ সম্মেলন করেন। এসময় তিনি ফতেহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করে বলেন, আমি সব সময় চেয়েছি আমার এই ফতেহাবদ ইউনিয়নবাসীর পক্ষে থাকার। তারা আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছেন।
তিনি বলেন,দীর্ঘ দিন আমি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থেকে মামলা-হামলা ছাড়া কিছুই পাইনি। সব কিছু থেকে বারবার বঞ্চিত হয়েছি। আমি এই ফতেহাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলাম, কিন্তু তারা আমাকে দেয়নি। সব সময় একই দলের অন্য নেতাকর্মীদের হাতে হামলার শিকার হয়েছি। আমি স্বেচ্ছায় সংজ্ঞানে ফতেহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করলাম। আমি আর আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত নই। আমি সমাজ সেবায় জড়িত থাকতে চাই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা