1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার ১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদ দেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানা হাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুর বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্ত দেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত ২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীর মন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট মঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান

দাউদকান্দিতে ভোটের দিন কেন্দ্রের পাশ থেকে ঘোড়া জব্দ

মো: খায়রুল ইসলাম
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ৩৯১ বার দেখা হয়েছে
  • নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দিতে ইউপি নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে কেন্দ্রের পাশ থেকে একটি জীবন্ত ঘোড়া জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার বারপাড়া ইউনিয়নের সাতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশে এ ঘটনা ঘটে।
ভোটের দিন কেন্দ্রের পাশে নির্বাচনী প্রতীক জীবন্ত ঘোড়া নিয়ে ‘প্রচারণার’ অভিযোগে ঘোড়াসহ একজনকে আটক করা হলেও চেয়ারম্যান প্রার্থী আলাউদ্দিন আজাদ বিষয়টি অস্বীকার করায় পরে তা জব্দ করে পুলিশে সোপর্দ করা হয়। ছেড়ে দেওয়া হয় আটক ব্যক্তিকেও।
কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাজী ম্যাজিস্ট্রেট রাবেয়া আক্তার জানান,কেন্দ্রের বাইরে আমরা একটি জীবন্ত ঘোড়া দেখতে পেয়ে ঘোড়া প্রতীকের প্রার্থীকে খবর দিয়ে এনেছি। তবে তিনি এ বিষয়ে কিছুই জানেন না বলে আমাদেরকে জানিয়েছেন। তাই ঘোড়াটি জব্দ করে পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে। কেউ যদি এর মালিকানা দাবি করেন- প্রমাণ সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘোড়া প্রতীকের প্রার্থী আলাউদ্দিন আজাদ জানান, কে বা কারা ঘোড়াটি কেন্দ্রের কাছে এনেছে আমি জানি না। অতি উৎসাহী কেউ এ কাজ করতে পারে।
দাউদকান্দি থানার ওসি আলমগীর ভুইয়া বলেন, ঘোড়াটি আমরা হেফাজতে নিয়েছি, পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদদেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানাহাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুরবিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্তদেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীরমন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্টবিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিটমঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান