1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার ১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদ দেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানা হাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুর বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্ত দেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত ২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীর মন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট মঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান

দাউদকান্দিতে পৃথক দুইটি অভিযানে ছয় ছিনতাইকারী আটক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ৩১৬ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দিতে পৃথক দুটি ছিনতাইয়ের ঘটনায় সংঘবদ্ধ চক্রের ছয় ছিনতাইকারীকে আটক করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গাজীপুর ও বলদাখাল নামক স্থানে পৃথক দুটি ছিনতাইয়ের ঘটনা ঘটে৷
আটককৃতরা হলেন-উপজেলার পৌরসদরের পশ্চিমপাড়া গ্রামের মানিক মিয়া পুত্র মো রাকিব(২৩),উত্তর সতান্দী গ্রামের মৃত আব্দুর রাজ্জাক বেপারীর পুত্র মোঃজয়(২৫),তুজারভাঙ্গা গ্রামের মন্জু মিয়া পুত্র শান্ত(২৫),উত্তর সতান্দী গ্রামের মৃত মন্টু মিয়ার পুত্র সোহাগ(২৮),সবজীকান্দি গ্রামের মমিন মিয়ার পুত্র জাহিদ হাসান(২৫) ও দোনারচর গ্রামের পিতা অজ্ঞাত আলাউদ্দিন(৩২)৷বৃহস্পতিবার (১ জুন) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর ভূঞা৷ তিনি জানান,গত মঙ্গলবার(৩০ মে) গভীর রাতে মোটর সাইকেল যোগে জেড এম তৌকি ইয়াসির ও তার স্ত্রী কামরুন নাহার তন্বীকে নিয়ে ঢাকা যাওয়ার পথে ওই পাঁচ ছিনতাইকারী তাদের মোটর সাইকেল গতিরোধ করে দেশীয় অস্ত্র দেখিয়ে সঙ্গে থাকা ড্রোন ক্যামেরা,মোবাইল,নগদ অর্থসহ বিভিন্ন মালামাল নিয়ে পালিয়ে যায়৷ ঘটনারপর দাউদকান্দি মডেল থানাকে বিষয়টি অবহিত করলে পুলিশ তাৎক্ষনিক ভাবে বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষন করে ওই পাঁচ ছিনতাইকারীকে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বুধবার(৩১ মে) ভোর রাতে তাদের আটক করতে সক্ষম হয় এবং ছিনতাই কাজে ব্যবহ্নত সুইচ গিয়ার ও ছিনতাইকৃত মালামাল উদ্ধার করে৷ এদিকে অপর পৃথক ছিনতাইয়ের ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বলদাখাল নামক স্থানে পিকআপের ড্রাইভার দুলাল মিয়ার মোবাইল ছিনতাইয়ের অভিযোগে আলাউদ্দিন নামে এক যুবকে আটক করে৷ আটককৃত ছয় ছিনতাইকারীদের বিরুদ্ধে মডেল থানায় মামলা দায়ের করা হলেও তাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে৷

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদদেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানাহাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুরবিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্তদেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীরমন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্টবিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিটমঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান