1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা

দাউদকান্দিতে দু’টি বেসরকারী হাসপাতালকে দুই লাখ টাকা জরিমানা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ৪১০ বার দেখা হয়েছে
  • আনিসুর রহমান খান

কুমিল্লার দাউদকান্দিতে দুটি বেসরকারি হাসপাতালকে ২ লাখ টাকার জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার(২৯ জানুয়ারী) সন্ধ্যায় উপজেলার গৌরীপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাতুল আলম এর নেতৃত্বে অভিযানে লাইসেন্স না থাকায় খিদমা ডিজিটাল হাসপাতালের কার্যক্রম বন্ধ ঘোষনা করেন।
আদালত সূত্রে জানা গেছে, আদালত পরিচালনাকালে স্বাস্থ্য বিভাগের বেসরকারি হাসপাতাল পরিচালনা লাইসেন্স না থাকায় খিদমা ডিজিটাল হাসপাতালকে একলাখ টাকা জরিমানা ও পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ করে দেয়া হয় এবং গৌরীপুর দেশ মেডিকেলের অপরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্য সেবা প্রদান করায় একলাখ টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ জিয়াউর রহমান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৌহিদ আল হাসান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ও স্যানিটারি ইন্সপেক্টরসহ আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা ছিলেন।
বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডঃ তৌহিদ আল হাসান বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মহোদয়ের নির্দেশনা মতে আমরা কাজ শুরু করেছি। সেই নির্দেশনার আলোকেই দাউদকান্দির নিবন্ধনহীন হাসপাতাল বন্ধ করা হচ্ছে। রুটিন ওয়ার্কের মতো আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।
দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরফাতুল আলম বলেন,স্মার্ট দাউদকান্দি গড়তে স্মার্ট স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে অনুমোদনবিহীন হাসপাতাল-ক্লিনিকের ব্যাপারে কোন ছাড় দেয়া হবে না। আমাদের এঅভিযান চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা