1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৫ ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক

দাউদকান্দিতে ক্লাস চলাকালীন সময়ে তিব্র গরমে অসুস্থ হয়ে ছাত্রীর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ৩৬১ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালীন সময়ে তিব্র গরমে অসুস্থ হয়ে ছাত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর ১২টায় বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ক্লাস রুমে পাঠদান চলাকালে হাবিবা আক্তার নামের এক শিক্ষার্থী হটাৎ অসুস্থ হয়ে পড়ে। তার সহপাঠী ও শ্রেণী শিক্ষক দেখতে পেয়ে প্রাথমিক ভাবে মাথায় পানি ঢেলে দ্রুত দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তাহার অবস্থা খারাপ দেখে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ করে চিকিৎসকরা। ঢাকা নিয়ে যাওয়ার পথে দাউদকান্দির বলদাখাল এলাকায় পৌছলে মারা যায় সে। এসময় বলদাখাল এলাকা থেকে পুণরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুরে নিয়ে আসা হয় তাকে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাহার স্বজনরা লাশ গ্রহন করে। বিদ্যালয় সূত্রে জানাযায়,হাবিবা সকালে খাবার না খেয়ে স্কুলে চলে আসে। একারণে তাহার মা বেলা ১১টায় বিদ্যালয়ে এসে তালের শ্বাস ও রুটি খাইয়ে যায় তাকে,এর কিছুক্ষন পরেই অসুস্থ হয়ে যায় সে। নিহত হাবিবা আক্তার তিতাস উপজেলার চান্দ নাগেরচড় গ্রামের জিয়াউল হক ভূইয়ার দ্বিতীয় মেয়ে। হাবিবার মা তিতাস উপজেলার শোলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম মিয়া,নিহত হাবিবার পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানান এবং হাবিবা আক্তারের রুহের মাগফেরাত কামনা করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৫ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহদেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক