1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলা দেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভা কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত কুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশ কুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩ দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দেবীদ্বারে ক‍্যানসারে আক্রান্ত ৩৮ রোগীদের আর্থিক সহায়তা ও ঔষধি চারা বিতরণ বজ্রপাতে বাবার সামনে মারা গেল ছেলে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিই শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত দেবীদ্বার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি হাসনাত অনুপস্থিত পাঁচ চিকিৎসককে শোকজ

দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নিয়ে ভুল করেছি কায়সার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ৪৪২ বার দেখা হয়েছে

নেকবর হোসেন: কুমিল্লা প্রতিনিধি

দলে ফিরতে চান কুমিল্লা সিটি নির্বাচন করে বহিষ্কৃত বিএনপি নেতারা। রবিবার কুমিল্লার একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা।
কুমিল্লার মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সারসহ অন্য নেতারা সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে সিটি নির্বাচনে অংশ নিয়ে ভুল করেছি। আমরা জাতীয়তাবাদে বিশ্বাসী। আমরা দলের বাইরে যেতে পারবো না। আমরা হাইকমান্ডের কাছে আবেদন করেছি। আশা করি,শিগগিরই আমাদের ভুল ক্ষমা করে দলে ফিরিয়ে নেবেন।
কুমিল্লা সিটি নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করা নিজাম উদ্দিন কায়সার বলেন,‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশে আজ আন্দোলনের নতুন বসন্ত দেখা দিয়েছে। প্রশাসনের একদল অতি উৎসাহী কর্মকর্তা আমাদের নেতাকর্মীদের হয়রানি করছেন। ১৭ নম্বর ওয়ার্ডে আমাদের স্বেচ্ছাসেবক দল নেতাদের ঘরে পুলিশ গিয়ে ওই নেতাকে না পেয়ে তার ছোটভাইকে গ্রেফতার করেছে। আমরা এসব হয়রানির তীব্র নিন্দা জানাই।
নেতারা বলেন,‘সারা দেশের মতো কুমিল্লার গণসমাবেশেও জনতার ঢল নামবে। এই ভোটচোরের সরকারের বিরুদ্ধে মানুষ ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাবে। কুমিল্লার প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী,কুমিল্লা সিটি করপোরেশন,পরিবহন মালিক ও শ্রমিক, ব্যবসায়ী,পেশাজীবীসহ কুমিল্লার সাধারণ মানুষের প্রতি আমাদের আহ্বান আপনারা শান্তিপূর্ণভাবে গণসমাবেশ সফল করতে সহযোগিতা করুন।’
তারা আরও বলেন,‘ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের গুলিতে সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি রফিকুল ইসলাম নয়ন নিহত হয়েছেন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা বিএনপির সাবেক প্রযুক্তি বিষয়ক সম্পাদক এফ এ বারী সেলিম,সাবেক কাউন্সিলর সেলিম খান,সদর দক্ষিণ পৌরসভা বিএনপির সাবেক সভাপতি শাহ আলম মজুমদার,কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন,কুমিল্লা মহানগর বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ হারুনুর রশিদ, মহানগর বিএনপির সাবেক সদস্য নাসির উদ্দিন,কোহিনুর আক্তার কাকলি,আব্দুল্লাহ আল মোমেন ও মোস্তাফিজুর রহমান বকুলসহ আরো অনেকে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলাদেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভাকুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহতকুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশকুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনদেবীদ্বারে ক‍্যানসারে আক্রান্ত ৩৮ রোগীদের আর্থিক সহায়তা ও ঔষধি চারা বিতরণবজ্রপাতে বাবার সামনে মারা গেল ছেলেগ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিই শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিতদেবীদ্বার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি হাসনাত অনুপস্থিত পাঁচ চিকিৎসককে শোকজ