1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা

তিতাসে সাংবাদিকের নামে মামলার প্রতিবাদে মানব বন্ধন ও প্রতিবাদ সভা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪০১ বার দেখা হয়েছে
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি //

তিতাসে কর্মরত পাঁচ সাংবাদিকের নামে চট্রগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে (ডিজিটাল নিরাপত্তা আইনে)মামলা দায়ের প্রতিবাদে এবং অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় তিতাস প্রেস ক্লাবের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেইট সংলগ্ন গৌরীপুর-হোমনা সড়কে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এসময় অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় সাংবাদিকদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন পেশা শ্রেণীর লোক অংশগ্রহণ করেন এবং উদ্দেশ্য প্রণোদিত এই মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়।

উক্ত মানববন্ধনে উপস্থিত সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, তিতাস প্রেস ক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) মো.কবির হোসেন, বৃহত্তর দাউদকান্দি প্রেস ক্লাবের সভাপতি এম এ করিম সরকার, দাউদকান্দি প্রেস ক্লাবের সহ-সভাপতি মো.হানিফ খান, তিতাস প্রেস ক্লাবের সহ-সভাপতি এম এ কাশেম ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হালিম সৈকত, মুন্সি সামসুউদ্দিন আহম্মেদ সাগর ও সাংগঠনিক সম্পাদক মো.সজিব হোসেন প্রমূখ। এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন তিতাস, হোমনা ও দাউদকান্দির কর্মরত সাংবাদিক বৃন্দ।

অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার এবং সঠিক তদন্তের মাধ্যমে ইন্ধন দাতাদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, ১৫ জানুয়ারী তিতাস উপজেলার দুধঘাটা নুরে মোহাম্মদি (সঃ) দাখিল মাদ্রাসার সুপার ইব্রাহিম খলিলের বিভিন্ন অনিয়ম ও অপসারণের দাবিতে এলাকাবাসী এবং অভিভাবকবৃন্দ মানববন্ধনকরে। উক্ত মানববন্ধন ও সমাবেশের সংবাদ বিভিন্ন পত্রিকায় ও অনলাইন পোর্টালে প্রকাশ করায় একটি কুচক্রী মহলের ইন্ধনে মাদ্রাসা সুপার ইব্রাহিম খলিল বাদী হয়ে তিতাস প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাব পত্রিকার তিতাস উপজেলা সংবাদদাতা মো.আসলামকে প্রধান আসামী করে এবং দৈনিক মানবজমিন পত্রিকার তিতাস প্রতিনিধি মো.জুয়েল রানা, ফেইজবুক পেইজ এফবি নিউজ এর রাসেল মুন্সি, জেপি টিভি ফেইজবুক পেইজ এর জহিরুল ইসলাম পাশা, জনতা টিভি ফেইজবুক পেইজ এর আবদুর রহিম ও দুধঘাটা গ্রামের আরো ১৭ জনসহ মোট ২২ জনকে আসামী করে এই মামলা করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা