1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা

তিতাসে দুই মোটর বাইকের সংঘর্ষে নিহত একজন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ৬৮২ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার তিতাসে দুই মোটরবাইকের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আহত তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে।
উপজেলার গাজীপুর এলাকায় বেলা পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধিন চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আরিফুল হক আরিফের বাড়ি সিরাজগঞ্জ জেলায়। তিনি প্রাণ আরএফএল কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি বলেন,গাজীপুরের সড়কে তিন যুবক একটি মোটরবাইকে করে বেপরোয়া গতিতে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে মোটরবাইক চালিয়ে আসছিলেন আরিফ। বেপরোয়া গতির কারণে তিন যুবককে বহন করা বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে আরিফের মোটরবাইকের সঙ্গে সংঘর্ষ হয়।
এতে দুই মোটরবাইকের আরোহীরা সড়কে ছিটকে পড়েন। এ ঘটনায় স্থানীয়রা আহত চারজনকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে আরিফকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহের সুরতহাল চলছে। নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সরফরাজ খান বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই আরিফ মারা গেছে। বাকি তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা