1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা

তিতাসে সংসারের খরচ চাওয়ায় মাকে পিটিয়ে হত্যার অভিযোগ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ৩০৬ বার দেখা হয়েছে
  • নেকবর হোসেন: কুমিল্লা থেকে 

কুমিল্লায় ছেলের বিরুদ্ধে মাকে খুনের অভিযোগ উঠেছে। কুমিল্লার তিতাস উপজেলার সাতানি ইউনিয়নের কৃষ্ণপুর এলাকায় এঘটনা ঘটে। বুধবার পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। নিহত মঞ্জুরা বেগম (৬৫) কৃষ্ণপুর গ্রামের শান্তি মিয়ার স্ত্রী  পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলে নবীর হোসেনের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শান্তি মিয়ার দুই ছেলে তিন মেয়ে। ছোট ছেলে প্রবাসী বাবুল মিয়া বাহরাইনে থাকেন। বড় ছেলে নবীর হোসেন একটি কোম্পানিতে চাকরি করেন। স্বামী শান্তি মিয়ার বাড়িতে বেকার। বড় ছেলে খুব একটা সংসার খরচ দেন না। এতে করে কয়েকদিন পর পরই ঘরে বড় ছেলে নবীর হোসেনের সাথে তার বাবা মার ঝগড়া বাধে। মঙ্গলবার রাতে সংসারের খরচ চাওয়ায় নবীর হোসেন তার মাকে গালমন্দ করে। একপর্যায়ে চেয়ার দিয়ে মাকে মারধর করতে শুরু করেন নবীর। বাবা শান্তি মিয়া বাধা দিলে তাকেও ধাক্কা দেন। মা মাটিতে লুটে পড়লে স্থানীয়রা উদ্ধার করে তিতাস উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাতানী ইউনিয়ন চেয়ারম্যান মো. শামসুল হক সরকার বলেন, ছেলে ঝগড়ার একপর্যায়ে তার মাকে লাথি দেয় এবং আঘাত করে। এতে তিনি মারা যান। ওই ঘটনায় ছেলে পুলিশের হেফাজতে রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানতে পেরেছি।
এই বিষয়ে কুমিল্লা তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণ কান্তি দাস বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করেছে। নিহতের শরীরে তেমন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মূল কারণ জানা যাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা