1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ

টিসিবির পন্য বিতরনকালে নৌকায় ভোট চাওয়ায় ইউপি চেয়ারম্যানকে জরিমানা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ৪৮৩ বার দেখা হয়েছে
  • দাউদকান্দি কুমিল্লা প্রতিনিধি

নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাজহারুল ইসলাম মানিককে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে । বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে টিসিবির উপকার ভোগীদের মাঝে টিসিবি পণ্য বিতরণকালে নৌকা প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সবুরের পক্ষে ভোট চাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঐ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ছুটে যান নির্বাচনকালী ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. জিয়াউর রহমান।
নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম মানিককে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান নগদ ২০ হাজার টাকা অর্থদন্ড আদায় করেন।
নির্বাচনকালীন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান জানান,”
বৃহস্পতিবার দুপুর ২ টায় দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়নে আচরণ বিধিমালা প্রতিপালনার্থে অভিযান পরিচালনাকালে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি ১৪(১) ধারা ভঙ্গ করে সরকারি কর্মসূচির (টিসিবির পণ্য বিতরণ) সঙ্গে নির্বাচনী প্রচার চালানোর ও নৌকা প্রতীকে ভোট চাওয়ার অপরাধে ২৪৯ কুমিল্লা-০১ আসনের নৌকা প্রতীকের প্রার্থী মো. আবদুস সবুরের পক্ষে বারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মাজহারুল ইসলাম মানিক (৪২)-কে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় অজ্ঞতাবশত আচরণবিধি লঙ্ঘন করেছেন জানিয়ে তিনি ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে কাজ করবেন মর্মে লিখিত প্রতিশ্রুতি দেন।”

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহদেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ