1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
জয় পেয়ে যে বার্তা দিলেন- হাসনাত আব্দুল্লাহ কুমিল্লার ১১টি আসনে বিএনপির জয় ৮টি,জামায়াতে ২,স্বতন্ত্র ১ হাসনাত আব্দুল্লাহ ১১৬ কেন্দ্রের সব কটিতে জয়ী কুমিল্লায় এগিয়ে বিএনপি চৌদ্দগ্রামে দাঁড়িপাল্লা ও দেবিদ্বারে শাপলাকলি দেবীদ্বারে জাল ভোট দেওয়ার অভিযোগ নিজ কেন্দ্র গোপালনগর উচ্চ বিদ্যালয় ভোট দিলেন হাসনাত আব্দুল্লাহ মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করলো বিএনপি দেবিদ্বার শিশু মাতৃ হসপিটালের পদন্নোতি পেয়ে ডিএমডি হলেন আনিছ, প্রশাসনিক সুজন মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার ১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদ

জয় পেয়ে যে বার্তা দিলেন- হাসনাত আব্দুল্লাহ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫২ বার দেখা হয়েছে
জয় পেয়ে যে বার্তা দিলেন- হাসনাত আব্দুল্লাহ
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • দেবীদ্বার কুমিল্লা প্রতিনিধি

নির্বাচিত হয়েই অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ।

তিনি বলেছেন, এখন থেকে চাঁদার কবর ঘোষণা দিলাম। আমাদের দেবীদ্বারে সরকারি অফিস-আদালতে এখন থেকে আর ঘুস-দুর্নীতি চলবে না। যারা সরকারি চাকরি করতে আসবেন, দয়া করে এসব (ঘুস-দুর্নীতি) চিন্তা বাদ দিয়ে আইসেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে সংসদ সদস্য নির্বাচিত বিজয়ী হয়ে সমর্থকদের উদ্দেশে এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ। কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসন থেকে নির্বাচিত এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ বলেন, ‌‘এখানে আর টেন্ডারবাজি, চাঁদাবাজী চলবে না। অন্যায় কাজ নিয়ে আমার বাবাও যদি আসে, তাকে বেঁধে রাখবেন।’
‘আমার সঙ্গে ছবি ব্যবহার করে কেউ অন্যায়, অনিয়ম-দুর্নীতি করলে সঙ্গে সঙ্গে তাকে পুলিশে সোপর্দ করবেন’ উল্লেখ করে তিনি বলেন, ‘নিয়মের মধ্যে থাকলে আমার পক্ষ-বিপক্ষ সবাই আমার কাছে নিরাপদ। যারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন, আমি তাদের ওপর কোনো প্রতিশোধ নেবো না। আসুন আমরা সবাই মিলে ইনসাফের সমাজ বিনির্মাণ করি।’ দেবীদ্বারে এ মুহূর্ত থেকে চাঁদার কবরস্থ ঘোষণা করা হলো’ মন্তব্য করে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘প্রিয় দেবীদ্বারের ব্যবসায়ীরা, প্রিয় সিএনজি স্টেশনের ভাইয়েরা, পেশাজীবী-শ্রমজীবী ভাইয়েরা, প্রিয় হোটেল মালিকরা, যারা দেবীদ্বারে ব্যবসা করবেন, সরকারি ফি ছাড়া কোথাও কোনো চাঁদা দিতে হবে না। সরকারি নিয়ম মেনে আপনাদের রেজিস্ট্রেশন, টেক্সফাইল- এসব বিষয় বাদে দেবীদ্বারে কোনো ব্যক্তিকে এক পয়সাও চাঁদা দিতে হবে না। যদি কেউ চাঁদার জন্য আসে, তাকে বেঁধে রেখে আপনারা পুলিশকে খবর দেবেন।’ তিনি বলেন,‘দেবীদ্বারে আইনশৃঙ্খলা বাহিনীকে এ মুহূর্ত থেকে আমি অবগত করছি। যারা চাকরি করতে আসবেন, তাদের এটা মেনে চাকরি করতে হবে। সরকারের বেতন-ভাতা সুবিধার বাইরে অন্য কোনো অনিয়ম করতে পারবেন না।’ ‘আপনারা আমাদের ভাই। আপনারা বাংলাদেশটাকে যদি পরিবর্তন করতে চান, তাহলে নিজেকে সংশোধন করতে হবে’, বলেন হাসনাত আবদুল্লাহ। এই আসনে ১১৬টি ভোটকেন্দ্রে হাসনাত আবদুল্লাহ পেয়েছেন এক লাখ ৬০ হাজার ৫২৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির জোটের প্রার্থী গণঅধিকার পরিষদের জসীম উদ্দিন ট্রাক প্রতীকে পেয়েছেন ৪৯ হাজার ৬৪৪ ভোট।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
জয় পেয়ে যে বার্তা দিলেন- হাসনাত আব্দুল্লাহকুমিল্লার ১১টি আসনে বিএনপির জয় ৮টি,জামায়াতে ২,স্বতন্ত্র ১হাসনাত আব্দুল্লাহ ১১৬ কেন্দ্রের সব কটিতে জয়ীকুমিল্লায় এগিয়ে বিএনপি চৌদ্দগ্রামে দাঁড়িপাল্লা ও দেবিদ্বারে শাপলাকলিদেবীদ্বারে জাল ভোট দেওয়ার অভিযোগনিজ কেন্দ্র গোপালনগর উচ্চ বিদ্যালয় ভোট দিলেন হাসনাত আব্দুল্লাহমঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করলো বিএনপিদেবিদ্বার শিশু মাতৃ হসপিটালের পদন্নোতি পেয়ে ডিএমডি হলেন আনিছ, প্রশাসনিক সুজনমুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদ