1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার ১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদ দেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানা হাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুর বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্ত দেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত ২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীর মন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট মঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান

জন্মের সাত দিন বয়সে দাঁড়িয়ে ছিলেন যিনি: কুমিল্লায় প্রফেসর ড.কুদরত এ খোদা’র জন্মদিন পালিত

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ৩৩২ বার দেখা হয়েছে
  • এ আর আহমেদ হোসাইন,কুমিল্লা থেকে:

কুমিল্লায় ইমাম প্রফেসর ড. কুদরত এ খোদা (মাঃ আঃ) হুজুরের ৩৯ তম শুভ জন্মদিন উদযাপন করা হয়েছে। গত ৬ এপ্রিল সোমবার খানকায়ে মাহবুবীয়া শংকরপুর, দুর্গাপুর আদর্শ সদর কুমিল্লায় আল্লাহর মহান বন্ধু মহান সংস্কারক মোহাম্মদী ইসলামের পুনর্জীবন দানকারী বীর মুক্তিযোদ্ধা সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী(রহ:) হুজুরের সুযোগ্য উত্তরসূরী মোহাম্মদী ইসলামের নেতৃত্ব প্রদানকারী ইমাম প্রফেসর ড. কুদরতে খোদা (মাঃ আঃ) হুজুরের ৩৯ তম শুভ জন্মদিন আনন্দ মুখরিত হয়ে আশেকে রাসূল ভক্তদের উদ্যোগে পালন করা হয়। বিভিন্ন আয়োজনের মধ্যে কেক কাটা,পায়রা উড়ানো, ইফতার বিতরণ, বিভিন্ন রঙে রঙিন সাজসজ্জা করা হয়। অনুষ্ঠানটি দেওয়ানবাগীর দল বাংলাদেশ কুমিল্লা জেলা কমিটির সহযোগিতায় অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমেদ্বীন ও দেওয়ানবাগীর দল ওলামা মিশনের অন্যতম সদস্য আশেকে রাসুল হযরতুল আল্লামা রুহুল আমিন কুদ্দুসী,কুমিল্লা জেলা সমন্বয়ক ও সহকারী সমন্বয়ক এবং কমিটির অনেকেই উপস্থিত ছিলেন, বিভিন্ন এলাকা থেকে আগত আশেকে রাসুল ও ধর্মপ্রাণ মুসল্লীরা উপস্থিত ছিলেন।

এসময় জেলা সমন্বয়ক তার বক্তব্যে বলেন ইমাম প্রফেসর ড. কুদরত এ খোদার শুভ জন্মের ৭ দিন বয়সে আমাদের প্রাণপ্রিয় মোর্শেদ সুফী সম্রাট হযরত মাহবুব এ খোদা দেওয়ানবাগী (রা:) দুই খানা শাহাদাত আঙ্গুলী মোবারক শক্ত ভাবে ধরে দাঁড়িয়ে গিয়েছিলেন তখনই তিনি প্রমাণ করলেন মোহাম্মদী ইসলামের উদীয়মান নক্ষত্র।
অলি আল্লাহ হতে হলে অলৌকিক কারামত থাকা পূর্ব শর্ত অসংখ্য কারামতের মধ্যে এটি ছিল অন্যতম।
বক্তারা আগত অতিথিদের বলেন ইমাম প্রফেসর ড.কুদরত এ খোদা (মাঃ আঃ) হুজুর একজন মানুষকে ইহলৌকিক শান্তি ও পরকালের নাজাত পেতে সঠিক শিক্ষা দিয়ে যাচ্ছেন, এছাড়াও কিভাবে চরিত্রবান হয়ে নিজেকে পরিবর্তন করা এবং নিজেকে আলোকিত করে ধর্ম পালন করলে মহান রাব্বুল আলামিন ও হযরত রাসুল (সঃ) এর সন্তুষ্টি লাভ করা যায়,সেই শিক্ষা তিনি দিয়ে থাকেন। এ মহা মানব বিশ্বজুড়ে ঘরে ঘরে মিলাদ ও মোরাকাবার শিক্ষা দিয়ে যাচ্ছেন। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের পর তবারুক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদদেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানাহাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুরবিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্তদেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীরমন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্টবিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিটমঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান