1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা

ছাত্র আন্দোলন: দেবীদ্বারে রুবেল হত্যা মামলার আসামী ইউপি চেয়ারম্যান গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ৩৩১ বার দেখা হয়েছে
ছাত্র আন্দোলন: দেবীদ্বারে রুবেল হত্যা মামলার আসামী ইউপি চেয়ারম্যান গ্রেফতার
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • দেবীদ্বার কুমিল্লা প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ আগস্ট ২০২৪ইং তারিখে কুমিল্লা দেবীদ্বার পৌর সদরে আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে নিহত হয় সেচ্ছাসেবক দলের নেতা আবদুর রাজ্জাক রুবেল (৩৩)।এ রুবেল হত্যা মামলার এজাহারভূক্ত ২৬ নম্বর আসামী কুমিল্লা দেবীদ্বার উপজেলার রসূলপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের মৃত আলী আজমের ছেলে ইউপি চেয়ারম্যান শাহজাহান কে গ্রেফতার করেছে দেবীদ্বার থানা পুলিশ।
মঙ্গলবার রাত ১১ টায় বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাহাবুবু রহমান। তিনি বলেন- রুবেল হত্যা মামলার আসামী  চেয়ারম্যান শাহজাহানকে গোপন সংবাদের ভিত্তিতে (২৬ নভেম্বর) মঙ্গলবার বিকালে
উপজেলার পৌর ভিংলাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তবে বুধবার সকালে গ্রেফতারকৃত আসামীকে জেল হাজতে প্রেরন করা হবে।

উল্লেখ্য রুবেল হত্যার ঘটনায় গত ২০ আগস্ট কুমিল্লার ৪নং আমলী আদালতে দেবীদ্বার পৌর বিএনপির সহ-সভাপতি ও দেবীদ্বার সদর এলাকার মৃত: রেনু মিয়ার পুত্র বিএনপি নেতা আবুল কাসেম বাদী হয়ে, সাবেক এমপি মো. আবুল কালাম আজাদ ও তার ভাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মামুনুর রশিদসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর হামলায় অংশগ্রহনকারী আ’লীগ ও এর অঙ্গসংগঠনের ৭০ নেতা-কর্মীকে এজহারনামীয় করা হয় এবং অজ্ঞাতনামা ১৮০/২০০ জনসহ ২৭০ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। আদালতের বিচারক মোহাম্মদ কামাল উদ্দিন মামলাটি দেবীদ্বার থানার ওসিকে নথিভূক্ত করার নির্দেশ দিলে ওইদিন রাতেই মামলাটি নাথিভূক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা