1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার মায়ের সাথে ডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণগেল শিশুর দেবীদ্বারে এইচএসসি-২০২৬ ফলাফলে প্রথম দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজের দেবীদ্বার বাগমারা আলিম মাদ্রাসার ২১ শিক্ষার্থী,পাস করেনি কেউ দেবীদ্বারে জাতীয় যুব উন্নয়ন দিবসের র‍্যালি,২৫ লাখ টাকার চেক বিতরণ দেবীদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী’র আনন্দ মিছিল ও র‍্যালি দেবীদ্বারে মদপানে ছাত্রদল নেতাসহ দুই যুবকের মৃত্যু শীঘ্রই দেবীদ্বার ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হচ্ছ- উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা দেবীদ্বারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন প্রেস কাউন্সিল চেয়ারম্যানের মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া, বিএমএসএফের ফেসবুক জরিপে আলোচনার ঝড়

চৌদ্দগ্রামে ৮০ গাঁজাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাতে আটক জসিম

জাহিদ হাসান
  • আপডেট : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ৮৪৫ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার থেকে ২মণ (৮০কেজি)গাঁজাসহ মাদক ব্যবসায়ী জসিম নামে একজনকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরের উপজেলার নালঘর এলাকায় ঢাকা দক্ষিণ মাদকদ্রব্য অধিদপ্তর ও কুমিল্লা জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের যৌথ অভিযানে গাঁজাসহ মাদক কারবারি জসিমকে আটক করা হয়।
আটককৃত চিহ্নিত মাদক কারবারি জসিম উদ্দিন (৪৫) চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের গোপল নগর গ্রামের মোঃ শরাফত আলীর ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি চৌদ্দগ্রাম উপজেলার নালঘর এলাকার গাঁজা ব্যবসায়ী জসিম বিক্রয়ের উদ্দেশ্যে বিপুল পরিমাণ গাঁজা তার বাসায় মজুদ করেছেন। সেই তথ্যের ভিত্তিতে ঢাকা মেট্রো দক্ষিণের সার্কেলের তিনটি টিম গঠন করে কুমিল্লা জেলা মাদকদ্রব্য অধিদপ্তরকে সাথে নিয়ে এই অভিযান পরিচালনা করে জসিমের বাড়ির একটি কক্ষে মজুদ করা গাঁজাসহ জসিমকে আটক করি।
কুমিল্লা জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক ইমরুল হাসান বলেন ঢাকার তিনটি টিম ও কুমিল্লা জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের টিমের যৌথ অভিযানে জসিমকে ২ মণ গাঁজাসহ গ্রেফতার করা হয়। জসিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চৌদ্দগ্রাম থানায় মামলার প্রস্তুতি চলছে। তিনি আরো জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো দক্ষিণ কার্যালয়ের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান,মোহাম্মদ মিজানুর রহমান, মোঃ আব্দুর রহিম, এসআই মোঃ তরিকুল ইসলাম, তাজবির আহাম্মদ,মোঃ শাহ আলম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,কুমিল্লা জেলা কার্যালয়ের এসআই মোঃ মুরাদ হোসেন,এএসআই কামরুল হাসান,মিজানুর রহমান ও অন্যান্য সদস্যদের সমন্বয়ে গঠিত টীম এ অভিযান পরিচালনা করেন। যেখানে মাদক সেখানেই সাড়াশি অভিযান চালাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অবৈধ মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সকলের সহযোগিতা কামনা করে,এমন অভিযান নিয়মিত পরিচালিত হবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার মায়ের সাথে ডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণগেল শিশুরদেবীদ্বারে এইচএসসি-২০২৬ ফলাফলে প্রথম দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজেরদেবীদ্বার বাগমারা আলিম মাদ্রাসার ২১ শিক্ষার্থী,পাস করেনি কেউদেবীদ্বারে জাতীয় যুব উন্নয়ন দিবসের র‍্যালি,২৫ লাখ টাকার চেক বিতরণদেবীদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী’র আনন্দ মিছিল ও র‍্যালিদেবীদ্বারে মদপানে ছাত্রদল নেতাসহ দুই যুবকের মৃত্যুশীঘ্রই দেবীদ্বার ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হচ্ছ- উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমাদেবীদ্বারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠনএনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠনপ্রেস কাউন্সিল চেয়ারম্যানের মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া, বিএমএসএফের ফেসবুক জরিপে আলোচনার ঝড়