1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা

চৌদ্দগ্রামে বৃদ্ধকে মর্মান্তিকভাবে কুপিয়ে জখম

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩০০ বার দেখা হয়েছে

মনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে আব্দুল মান্নান (৫৩) নামে এক বৃদ্ধকে মর্মান্তিকভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে স্থানীয় মীর হোসেন রাশেদ, মাসুদ ও মুন্না গং। ঘটনাটি ঘটেছে উপজেলার শুভপুর ইউনিয়নের খামার পুষ্করনী গ্রামে। রাশেদ ও মাসুদ খামার পুষ্করনী গ্রামের মৃত আবুল কালামের ছেলে এবং মুন্না মিজানুর রহমানের ছেলে। এ ঘটনায় ভুক্তভোগি আব্দুল মান্নান বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবৎ আব্দুল মান্নানের সাথে উল্লেখিত বিবাদীদের বসতবাড়ীর জায়গা ও চলাচলের রাস্তা নিয়ে বিরোধ চলছিলো। উক্ত বিরোধকে কেন্দ্র করে বিবাদীরা আব্দুল মান্নান ও তার পরিবারকে বিভিন্ন সময় ক্ষতিসাধনসহ প্রাণনাশের হুমকি প্রদর্শন করে আসছিলো। বিষয়টি নিয়ে আব্দুল মান্নান আদালতে একটি মামলা দায়ের করেন এবং তা এখনো চলমান রয়েছে।

গত শুক্রবার সকাল দশটায় আব্দুল মান্নান তার বাড়ীর পাশের সড়কে অবস্থানকালে পূর্ব পরিকল্পনা মোতাবেক রাশেদ গং ভাড়াটিয়া সন্ত্রাসীদের সাথে নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আকষ্মিকভাবে তার উপর অতর্কিত হামলা করে। এক পর্যায়ে রাশেদ ধারালো ছেনি দিয়ে কুপিয়ে আব্দুল মান্নানকে মারাত্মক রক্তাক্ত জখম করে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

এ ব্যাপারে জানতে বিবাদীকে মুঠোফোনে কল দেয়ার পর সে কল না ধরায় তার কোনো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা চৌদ্দগ্রাম থানার এসআই আরিফ হোসেন বলেন, ‘উভয়পক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে’।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা