1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার ১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদ দেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানা হাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুর বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্ত দেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত ২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীর মন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট মঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান

চৌদ্দগ্রামে বিপুল পরিমাণ মাদকসহ আটক ২

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৩৯ বার দেখা হয়েছে

মনোয়ার হোসেন: কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো: চৌদ্দগ্রাম পৌরসভাধিন বৈদ্দেরখীল গ্রামের হাফিজুর রহমানের ছেলে কামাল উদ্দিন,নাটাপাড়া গ্রামের শাহিন মিয়ার ছেলে জাহাঙ্গীর হোসেন।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত চৌদ্দগ্রাম থানার এসআই উগ্যজাই মারমা, আলী আশরাফ জুয়েল ও জাহিদ হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ পৃথক পৃথক অভিযানে মাদক বিক্রির সময় ২১ পিস ইয়াবাসহ পৌর এলাকার বৈদ্দেরখীল গ্রামে মৃত হাফিজুর রহমানের ছেলে কামাল উদ্দিনকে তার বাড়ির সামনে থেকে আটক করা হয়। উজিরপুর ইউনিয়নের চকলপুর এলাকা থেকে দুইটি প্লাস্টিকের বস্তায় মোড়ানো মোট ২০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। এ ঘটনা উজিরপুর ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের আবু তাহেরের ছেলে ইমাম হোসেন প্রকাশ ইমনকে আসামী করে থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। এদিকে সোমবার গভীর রাতে পৌর এলাকার নাটাপাড়া গ্রামে অভিযান চালিয়ে বস্তাভর্তি ৩৩ বোতল ভারতীয় মদসহ একই গ্রামের শাহিন মিয়ার ছেলে জাহাঙ্গীর হোসেনকে আটক করা হয়। মঙ্গলবার দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন,‘থানা পুলিশের বিশেষ অভিযানে ২০০ বোতল ফেন্সিডিল,৩৩ বোতল ভারতীয় মদ ও ২১ পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। এ সময় দুই ব্যক্তিকে আটক করে থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদদেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানাহাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুরবিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্তদেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীরমন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্টবিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিটমঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান