1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা

চৌদ্দগ্রামে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ’র  উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৫৩ বার দেখা হয়েছে
মনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
   কুমিল্লার চৌদ্দগ্রামে ছারছীনা শরীফের মরহুম পীর সাহেব শাহসূফি আল্লামা নেছার উদ্দিন আহাম্মদ (রহঃ) এবং শাহসূফি আবু জাফর মোহাম্মদ ছালে (রহঃ) এর স্মরণে ৩য় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ ৩নং কালিকাপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ছুফুয়া ছফরিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা  মাঠে রবিবার (১৩ ফেব্রুয়ারি) বাদ যোহর থেকে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থেকে ওয়াজ করেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ কুমিল্লা জেলা শাখার সভাপতি আলহাজ্ব হাফেজ মাওঃ ডঃ মোঃ রুহুল আমিন। প্রধান বক্তা ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মোফাচ্ছিরে কোরাআন, ইসলামী ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর আলহাজ্ব হযরত মাওলানা ডঃ কাফিল উদ্দিন সরকার ছালেহী। বিশেষ বক্তা ছিলেন আল আমিন কামিল মাদরাসার মুহাদ্দিস মাওঃ মোহাম্মদ আবদুল কাদের।

কুমিল্লা আলিয়া মাদ্রাসার সাবেক হেড মোহাদ্দিস ও বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ চৌদ্দগ্রাম উপজেলা শাখার সহ-সভাপতি আলহাজ্ব হযরত মাওঃ কাজী আঃ রাজ্জাক এর সভাপতিত্বে ও ৩নং কালিকাপুর ইউনিয়ন শাখার সেক্রেটারী মোঃ জসীম উদ্দিন  মজুমদার এর পরিচালনায় আরও ওয়াজ করেন, ছুফুয়া ছফরিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ
আলহাজ্ব মাওঃ কাজী শহীদুল্লাহ, ধনুসাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল জলিল মিয়াজী, ধর্মপুর জামে মসজিদের খতিব মাওলানা রুহুল আমিন, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ ৩নং কালিকাপুর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস ও সহ-সভাপতি  মাওলানা লুৎফুর রহমান।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, মিরশান্নি বাজার আখুনিয়া হাফেজিয়া এতিমখানা ও মাদরাসার সভাপতি আবুল কালাম মজুমদার, ছুফুয়া ছফরিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার গভর্নিং বডির সদস্য ইছহাক মজুমদার (বাচ্চু), সহ-সভাপতি আবুল খায়ের মজুমদার, ফেনী সিটি কলেজের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম (জিয়া)।

উপস্থিত শত শত মুসল্লিদের উদ্দেশ্যে ওয়াজিনরা কোরআন-সুন্নাহ ও  হযরত মুহাম্মদ (সঃ) এর তরিকা অনুযায়ী চলার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা