1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা

চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ট্রাক চালক নিহত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ৩৩৩ বার দেখা হয়েছে
  • কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৩-৬১২১) খাদে পড়ে মো: হুমায়ুন কবির (৪৬) নামে এক ট্রাক চালক নিহত হয়েছে। নিহত হুমায়ুন কবির দিনাজপুর জেলার সিঁড়িবন্দর থানার ফোরনমিত গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। বৃহস্পতিবার (০৬ জুন) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কেছকিমুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বৃহস্পবিার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এস এম লোকমান হোসাইন।

নিহতের প্রতিবেশি ট্রাক চালক আসাদুর রহমান ও মিয়াবাজার হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, দিনাজপুর থেকে চাউল ভর্তি করে বুধবার বিকালে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা করে ট্রাকটি। পথিমধ্যে বৃহস্পতিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের কেছকিমুড়া এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ট্রাক চালক হুমায়ুন কবিরের মৃত্যু হয়। সংবাদ পেয়ে মিয়াবাজার হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে নিহত ট্রাক চালক হুমায়ুন কবিরের লাশ ও দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট নিহতের লাশ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক কামাল হোসেন বলেন, ‘দুর্ঘটনার সংবাদ পেয়ে নিহতের লাশ ও দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা