1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ

চৌদ্দগ্রামে গায়ে হলুদের অনুষ্ঠানে গান-বাজনার পরিবর্তে কোরআন খতম

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪১৩ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে গায়ে হলুদের অনুষ্ঠানে ঘটেছে ব্যতিক্রমী এক ঘটনা। নাচ-গানের পরিবর্তে আয়োজন করা হয়েছে কোরআন খতমের। গত বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাতে পৌরসভার কমলপুর গ্রামের গাজী বাড়িতে ব্যতিক্রমী এ আয়োজন হয়। খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার (১ সেপ্টেম্বর) কমলপুর গ্রামের ব্যবসায়ী গাজী মো. দেলোয়ার হোসেনের সৌদিপ্রবাসী ছেলে গাজী মো.রবিউল হাসানের বিয়ের দিন ধার্য করা হয়। প্রচলিত রীতি অনুযায়ী আগের দিন রাতে বাড়িতে গায়ে হলুদের আয়োজন করা হয়। হঠাৎ করে বিয়ে বাড়িতে কোরআন হাতে ১০ জন হাফেজ উপস্থিত হলেন।
হলুদমঞ্চে বসে তারা শুরু করেন কোরআন তেলাওয়াত। মুহূর্তেই এই খবর ছড়িয়ে পড়ে চারদিকে। ব্যতিক্রমী এ আয়োজন দেখতে বিয়ে বাড়িতে ভিড় জমান অনেকে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে ব্যতিক্রম এ আয়োজনের ছবি। এতে প্রশংসায় ভাসেন আয়োজক। এ বিষয়ে বর গাজী মো. রবিউল হাসানের বাবা গাজী মো.দেলোয়ার হোসেন বলেন, বিয়ে একটি পবিত্র বন্ধন। তাই নাচ-গানের পরিবর্তে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু করেছি কোরআন খতমের মাধ্যমে। ইসলামি শরিয়াহ মোতাবেক সব আয়োজন সম্পন্ন করেছি। তিনি আরও বলেন, আমার এ আয়োজনকে সবাই স্বাগত জানিয়েছেন। সবাই আমার সঙ্গে একমত হওয়ায় আমিও খুশি। স্থানীয় ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম পাটোয়ারী বলেন, গায়ে হলুদের অনুষ্ঠানগুলোতে সচরাচর নাচ-গানের উৎসব দেখা যায়। সেক্ষেত্রে সৌদিপ্রবাসী গাজী মো. রবিউল হাসানের গায়ে হলুদ অনুষ্ঠান ছিল ব্যতিক্রম। ইসলামের রীতিনীতি অনুসরণ করে সেখানে কোরআন খতমের আয়োজন করা হয়। এটা দৃষ্টান্ত হয়ে থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহদেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ