1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল দেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা দেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা

চৌদ্দগ্রামে কাভার্ডভ্যানর পেছনে বাসের ধাক্কায় নিহত ১,আহত ৪

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ৪৮৪ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে সেন্টমার্টিন কিং পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দিলে দুর্ঘটনায় কবলিত হয়। এতে ঘটনাস্থলেই জাহাঙ্গীর আলম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত জাহাঙ্গীর আলম সিটি ডেন্টাল কলেজ হাসপাতালের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। তিনি লক্ষ্মীপুর জেলার সদর থানার চর মোহাম্মদ গ্রামের সাইদুল ইসলামের ছেলে।

স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, রোববার ভোর আনুমানিক ছয়টায় ঢাকাগামী সেন্টমার্টিন কিং পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিওড়া-সুজাতপুর এলাকার লাকি হোটেলের সামনে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দিলে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় ঘটনাস্থলেই জাহাঙ্গীর নামে এক ব্যক্তি নিহত ও কমপক্ষে আরও চারজন আহত হয়। আহতরা হলো অশোক কুমার রায়, কামরুল ইসলাম, অমল কুমার ও সাইদুল। সংবাদ পেয়ে মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো: গিয়াস উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় নিহতের লাশ উদ্ধার করে এবং গুরুতর আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
বিষয়টি নিশ্চিত করে মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ এ কে এম মনজুরুল হক আখন্দ বলেন,‘দুর্ঘটনার সংবাদ পেয়ে হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি থানায় নিয়ে আসা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে’।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলদেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানাদেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা